ছবি: সংগৃহীত
সারাদেশ
গাইবান্ধা উপ-নির্বাচন

শীতে ভোটারের উপস্থিতি কম

সান নিউজ ডেস্ক: আলোচিত গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের উপনির্বাচনে কঠোর নিরাপত্তা বলয়ে সকাল সাড়ে ৮টা থেকে ভোটগ্রহণ চলছে। তবে জেলায় হাড় কাঁপানো শীত পড়েছে সকাল ১০টায় সূর্যের দেখা মেলেনি। পড়ছে ঘন কুয়াশা। একই সঙ্গে বইছে হিম বাতাস। যার ফলে সকাল থেকে ভোটকেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি অনেক কম দেখা গেছে।

আরও পড়ুন: গাইবান্ধা-৫ আসনের ভোটগ্রহণ শুরু

সাঘাটা পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসা ভোটারা বলেন, কনকনে শীত আর কুয়াশায় লোক কম। এ সুযোগ ভোট দিতে চলে এসেছি। সত্তরোর্ধ্ব এক বৃদ্ধ বলেন, ‘ভোট দিতে এসে শীতে কাবু হয়ে গেলাম। কেন্দ্রে কোনো ভিড় নেই।’

ভোটার সংশ্লিষ্টরা জানান, রাত থেকেই কনকনে শীত পড়েছ। তাই ভোটাররা আসতে দেরি করছেন।

আরও পড়ুন: ৬০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৫


প্রসঙ্গত, গত বছরের অক্টোবরে অনিয়মের কারণে এ আসনে উপ-নির্বাচনের ভোটগ্রহণ বন্ধ করে নির্বাচন কমিশন (ইসি)। তদন্ত শেষে ফের ভোটগ্রহণ শুরু হয়েছে।

গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহমুদ হাসান রিপন, জাতীয় পার্টির এএইচএম গোলাম শহীদ রঞ্জু, বিকল্পধারা বাংলাদেশের জাহাঙ্গীর আলম, স্বতন্ত্র সৈয়দ মাহবুবুর রহমান প্রতিদ্বন্দ্বীতা করছেন। তবে অপর স্বতন্ত্র প্রার্থী (আপেল মার্কা) নাহিদুজ্জামান নিশাত উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবেন না বলে সংবাদ সম্মেলনে জানিয়ে ভোটের মাঠ থেকে সরে দাঁড়িয়েছেন।

আরও পড়ুন: তিন বিভাগে জেঁকে বসেছে শীত

দায়িত্বরত সহকারী রিটার্নিং কর্মকর্তা ও গাইবান্ধা জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মোত্তালিব বলেন, নির্বাচনে অনিয়ম ঠেকাতে ১৪৫টি ভোট কেন্দ্রেই আছে সিসি ক্যামেরা। ঢাকায় নির্বাচন কমিশন কার্যালয় এবং গাইবান্ধা জেলা শহরে রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকে সার্বক্ষণিক ভোট পর্যবেক্ষণ করা হচ্ছে। এছাড়া নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় র‌্যাব, বিজিবি, স্ট্রাইকিং ফোর্স, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং পুলিশ ও আনসারের সমন্বয়ে মোবাইল টিম কাজ করছে। কেন্দ্রেগুলোতে ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন ১৪৫ জন প্রিসাইডিং কর্মকর্তা, ৯৫২ জন সহকারী প্রিসাডিং কর্মকর্তা ও ১ হাজার ৯০৪ জন পোলিং কর্মকর্তা।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা