জাতীয়

তিন বিভাগে জেঁকে বসেছে শীত

সান নিউজ ডেস্ক: আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রাও কমেছে আবার সর্বোচ্চ তাপমাত্রাও কমছে। যার ফলে শীত প্রকট আকার ধারণ করছে। রাজধানী ঢাকাসহ খুলনা ও রাজশাহী এই তিন বিভাগে শীত আরও বেশি প্রকট হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আরও পড়ুন: গাইবান্ধা-৫ আসনের ভোটগ্রহণ শুরু

বুধবার (৪ ডিসেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিকুল নেওয়াজ কবীর এ তথ্য জানান।

তিনি বলেন, আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ৯ ডিগ্রি সেলসিয়াস এবং রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে ১৪.১ ডিগ্রি সেলসিয়াস। গতকালের তুলনায় আজ রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমেছে। গতকাল রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস। আর আজ ঢাকায় ১৪.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আরও পড়ুন: ভারত থেকে বিদ্যুৎ আসবে মার্চে

তরিকুল নেওয়াজ আরও বলেন, রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন ১৪.১ ডিগ্রি সেলসিয়াস। দেখা যাচ্ছে সর্বোচ্চ তাপমাত্রার সাথে সর্বনিম্ন তাপমাত্রার ফারাক মাত্র ৫.৫ ডিগ্রি সেলসিয়াস। প্রতিদিনই সর্বোচ্চর সাথে সর্বনিম্নর দূরত্ব কমছে। সর্বোচ্চ তাপমাত্রা আর সর্বনিম্ন তাপমাত্রার দূরত্ব যত কমবে শীতও ততই প্রকট হবে। আপাতত ঢাকা, খুলনা ও রাজশাহীতে প্রতিদিনই সর্বোচ্চ তাপমাত্রার সাথে সর্বনিম্ন তাপমাত্রা দূরত্ব কমছে।

তিনি আরও জানান, আপাতত শীতের বর্তমান অবস্থা অব্যাহত থাকবে। তবে আগামী দুই থেকে তিনদিন পর ঠাণ্ডার তীব্রতা কিছুটা কমতে পারে। অন্যদিকে, কুয়াশা পড়ার ধারাটা অব্যাহত থাকবে। আজকে বা কালকের মধ্যে কুয়াশার পরিবর্তন হওয়ার খুব একটা সম্ভাবনা নেই।এছাড়া, দেশের কোথাও কোনো শৈত্যপ্রবাহ নেই বলেও জানান তিনি।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা