শিক্ষা

বিশ্ববিদ্যালয় বেকার তৈরির কারখানা

সান নিউজ ডেস্ক : ‘বিশ্ববিদ্যালয়গুলো বেকার তৈরির কারখানা হয়ে গেছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। রাষ্ট্রের সম্পদ ও মেধার অপচয় হচ্ছে। ইতোমধ্যে আমাদের পাঠ্যসূচিতে পরিবর্তন আনা হয়েছে, যুগোপযোগী করা হচ্ছে। যেন বেকার সৃষ্টি না হয়।’

আরও পড়ুন : সবার জন্য বাসস্থানের ব্যবস্থা করছি

শনিবার (৭ জানুয়ারি) সকালে গাজীপুর জেলা প্রশাসনের আয়োজনে দু’দিনব্যাপী চাকরি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমাদের দুর্ভাগ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ড. কুদরত-ই-খুদা যেই শিক্ষা কমিশন গঠন করেছিলেন কিন্তু বাস্তবায়ন করতে পারেননি। যেখানে বলা হয়েছিল, সাধারণ শিক্ষার দরকার নেই। মুষ্টিমেয় লোক উচ্চশিক্ষা গ্রহণ করবে। অন্যরা টেকনিক্যাল শিক্ষা নিবে, ভোকেশনাল শিক্ষা নিবে অর্থাৎ যে শিক্ষা সে কাজে লাগবে।’

তিনি বলেন, ‘ধরুন, জেলা প্রশাসক যদি পিয়নের একটি নিয়োগ দেন। সেখানে দুই হাজার আবেদন মধ্যে এক হাজার থাকে মাস্টার্স পাস। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ শিক্ষা নিয়ে পিয়ন হতে যাচ্ছে। এতো কষ্ট করে পড়াশোনা করলো অথচ এটা বাস্তবে কোনো কাজেই লাগেনি।’

মোজাম্মেল হক বলেন, ‘প্রতিবছর আমাদের দেশ থেকে অসংখ্য শ্রমিক বিদেশে পাঠানো হয়। সেখানে গিয়ে তারা ৩০-৪০ হাজার টাকা বেতন পায়। অথচ বিদেশের শ্রমিকরা বাংলাদেশে এসে লাখ লাখ টাকা বেতন পায়। কারণ তারা দক্ষ।’

আরও পড়ুন : প্রধানমন্ত্রীর নতুন রাজনৈতিক উপদেষ্টা

মোজাম্মেল হক বলেন, ‘আমেরিকাতে ৫ শতাংশ উচ্চশিক্ষিত মানুষ পাওয়া যায় না। কারণ উচ্চশিক্ষার দরকার নেই। যারা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা দিবেন, শিক্ষক হবেন শুধু তাদের উচ্চশিক্ষার দরকার আছে। এজন্যই, সরকার ভোকেশনাল, টেকনিক্যাল ও কারিগরি শিক্ষার দিকে মনোযোগ দিয়েছে।’

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা