আন্তর্জাতিক

অবশেষে মার্কিন হাউস স্পিকার ম্যাকার্থি 

আন্তর্জাতিক ডেস্ক: অবশেষে ১৫ তম বারের ভোটাভুটিতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষধের স্পিকার নির্বাচিত হয়েছেন রিপাবলিকান কংগ্রেসম্যান কেভিন ম্যাকার্থি। ফলে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ নিজেদের নিয়ন্ত্রণে নিল সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের দল।

আরও পড়ুন : ডোনাল্ড ট্রাম্পকে গ্রেফতারের নির্দেশ

শুক্রবার দেয়া ৪২৮টি ভোটের মধ্যে ২১৬টি ম্যাকার্থির পক্ষে পড়ে। ডেমোক্র্যাটদের হেকিম জেফ্রিস পেয়েছেন ২১২ ভোট।

এর আগে যুক্তরাষ্ট্রে কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভস বা প্রতিনিধি পরিষদে স্পিকার নির্বাচন নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও নিজেদের অভ্যন্তরীণ কোন্দলে নির্বাচিত হতে পারছিলেন না কেভিন ম্যাকার্থি। দফায় দফায় গড়িয়েছে স্পিকার নির্বাচন। যুক্তরাষ্ট্রে গত ১০০ বছরে কংগ্রেসের ইতিহাসে এ ধরনের ঘটনার নজির নেই।

গত নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনের পর রিপাবলিকানরা হাউসে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। আশা করা হয়েছিল, তারা এদিন জয়োৎসব পালন করবে কিন্তু দিনের শেষে দেখা গেল, দলে বিদ্রোহ হয়েছে। যে ম্যাকার্থির স্পিকার হওয়ার কথা ছিল, তিনি ইতিহাসে নাম তুলে ফেলেছেন, তবে অন্য কারণে।

এবার হাউসে রিপাবলিকানদের বিপুল সংখ্যাগরিষ্ঠতা নেই। তারা মাত্র কয়েকটি আসন বেশি জিতে ডেমোক্র্যাটদের পিছনে ফেলেছে। এই অবস্থায় দলের মধ্যে মধ্যপন্থি ও দক্ষিণপন্থিদের লড়াই একেবারে সামনে এসে পড়েছে। বেশ কিছুদিন ধরে এই লড়াই চলছিল। স্পিকার নির্বাচনকে কেন্দ্র করে তা তীব্র হয়েছে।

সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থতার তিন দিন পর তিনি ডানপন্থী ভিন্নমতের সাথে আলোচনা করছিলেন। সেখানে বিক্ষুব্ধদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কমিটির সদস্য করার কথা বলেছেন ম্যাকার্থি । আরো কিছু সুযোগ-সুবিধা দেয়ার কথা জানিয়েছেন। ফলে যারা ম্যাকার্থির বিপক্ষে ছিল তাদের বেশিরভাগই মত পরিবর্তন করেছেন এবং তাকে ভোট দিয়েছেন।

উল্লেখ্য, ক্যালিফোর্নিয়ার ম্যাকার্থি, প্রবীণ কংগ্রেসওম্যান ন্যান্সি পেলোসির স্থলাভিষিক্ত হন, যিনি গত মাসে ডেমোক্র্যাটিক হাউসের নেতৃত্ব থেকে সরে যাওয়ার পরিকল্পনা ঘোষণা করেছিলেন। নিউইয়র্কের ডেমোক্র্যাট জেফ্রিস নতুন কংগ্রেসে হাউসের বিরোধী দলের নেতা হিসেবে দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন : শীতে কাঁপছে দিল্লি!

এদিকে ম্যাকার্থি এর আগে ডেমোক্র্যাটিক এজেন্ডাকে বিপর্যস্ত করতে এবং প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের উপর তদারকি জোরদার করতে তার নতুন ভূমিকা ব্যবহার করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। স্পিকার নির্বাচিত হয়েই তিনি বাইডেনের ছেলে হান্টার বাইডেনের ব্যবসায়িক লেনদেনের বিষয়ে কংগ্রেসনাল তদন্ত শুরু করবেন বলে ঘোষণা দিয়েছেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

তাইওয়ানের হাতে এফ-১৬ ফাইটিং ফ্যালকন তুলে দিল যুক্তরাষ্ট্র

দীর্ঘ প্রতীক্ষা ও নানা জটিলতা পেরিয়ে অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনা অত...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা