আন্তর্জাতিক

ডোনাল্ড ট্রাম্পকে গ্রেফতারের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের আদালত সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জেনারেল কাসেম সোলাইমানি ও আবু মাহদি মুহান্দিস হত্যায় জড়িত থাকার দায়ে গ্রেফতারের নির্দেশ দিয়েছে।দেশটির বিচারবিভাগীয় সর্বোচ্চ পরিষদের প্রধান ফায়িক্ব জাইদান এ নির্দেশ দেন।

আরও পড়ুন: সবার জন্য বাসস্থানের ব্যবস্থা করছি

ট্রাম্প নিজেই এ দুই কমান্ডারকে হত্যার নির্দেশ দেয়ায় তাদের হত্যা করা হয়েছে বলে প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন। খবর সিএনএনের। কাসেম সোলাইমানি ও আবু মাহদি মুহান্দিস ২০২০ সালের ৩ জানুয়ারি বাগদাদ বিমানবন্দরের কাছে মার্কিন হামলায় নিহত হন।

ইরানের জেনারেল কাসেম সোলাইমানি সেসময় রাষ্ট্রীয় অতিথি হিসেবে ইরাক সফরে এসেছিলেন। অবশেষে ওই হত্যাযজ্ঞের তিন বছর পর ইরাকের বিচার বিভাগ ট্রাম্পকে গ্রেফতারের নির্দেশ দিল।

এ নির্দেশের ফলে ডোনাল্ড ট্রাম্প যে অপরাধী তা আবারও স্পষ্ট হল। ইরাকের বিচার বিভাগের সর্বোচ্চ ব্যক্তি ফায়িক্ব জাইদান বলেছেন, সন্ত্রাসবিরোধী যুদ্ধ জয়ের খ্যাতিমান কমান্ডারদের হত্যার করা ছিল এমন কাপুরুষোচিত অপরাধ যার কোনো আইনি ভিত্তি নেই।

আরও পড়ুন:ত্রিমুখী সংঘর্ষে নিহত ৫

ট্রাম্পকে গ্রেফতারের নির্দেশ এ জন্যও গুরুত্বপূর্ণ যে এতে বোঝা গেল, মার্কিন সরকার সন্ত্রাসবিরোধী বলে দাবি করলেও বাস্তবে তারা সন্ত্রাস বিরোধী লড়াইয়ের নায়ক ও বীরদের হত্যা করে আসলে সন্ত্রাসীদেরই পক্ষে কাজ করছে।

ইরাকি বিচার বিভাগের এই নির্দেশ দেশটির বিচার বিভাগের স্বাধীনতা ও শক্তিমত্তাও তুলে ধরছে। ট্রাম্পকে গ্রেফতারের পরোয়ানা জারির ইরাকি নির্দেশ মূলত ইরানি বিচার বিভাগের সঙ্গে সমন্বয়ের ফল।

ইরানের বিচার বিভাগের আন্তর্জাতিক বিষয় শাখার উপপ্রধান কাশেম গারিবাবাদি জেনারেল সোলাইমানি ও তার সহযোগীদের হত্যার ঘটনা তদন্তে ইরাক ও ইরানের সহযোগিতার কথা তুলে ধরে বলেছেন, দু' দেশের এ সংক্রান্ত যৌথ কমিটি এ বিষয়ে তথ্য ও দলিল-প্রমাণ বিনিময় করে আসছে, ফলে এ সংক্রান্ত তদন্ত আগের চেয়েও বেশি পরিপূর্ণ হচ্ছে।

আরও পড়ুন: মাদক সম্রাটকে ধরতে অভিযান, নিহত ২৯

ইরানের মানবাধিকার সংস্থা ও বিচার বিভাগ সোলাইমানি হত্যার ঘটনায় ৯৪ জন মার্কিন কর্মকর্তা জড়িত বলে উল্লেখ করেছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের আগে কমলো স্বর্ণের দাম

ঈদুল আজহার আগে দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সি...

শিশুদের ওপর বর্বরতা বন্ধ করার তাগিদ ইউনিসেফের

বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্সের প...

রাশিয়ায় যুদ্ধক্ষেত্রে প্রাণ হারালেন কিশোরগঞ্জের যুবক

ইউক্রেন সীমান্তে ড্রোন হামলায় নিহত হয়েছেন কিশোরগঞ্...

লঙ্কা প্রিমিয়ার লিগে সাকিব

এবার লঙ্কা প্রিমিয়ার লিগে খেলবেন সাকিব আল হাসান। শ...

নিউইয়র্কের মেয়র মামদানির সঙ্গে জায়েদ খান, কী কারণ

ঢালিউড অভিনেতা জায়েদ খান শুক্রবার (২২ মে) রাতে ফেস...

হোয়াইট হাউসের বাইরে নিহত নাসির বেস্ট সম্পর্কে যা জানা গেল

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের বাইরে শনিবার (২৩ মে)...

সোনম কাপুরের ব্যতিক্রমী উদ্যোগ, আপত্তি প্রতিবেশীদের

দুই সন্তানকে নিয়ে যুক্তরাজ্যের লন্ডনে রয়েছেন বলি...

হ্যারি কেনের হ্যাটট্রিক, জয় পেল বায়ার্ন মিউনিখ

আরও একবার জাত চেনালেন হ্যারি কেন। ডিএফবি পোকালের ফ...

ফরিদপুরে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

ফরিদপুরের নগরকান্দায় বিআরটিসি বাস ও অ্যাম্বুলেন্সে...

ফরেনসিক রিপোর্টে যেসব তথ্য জানা গেছে

রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসা আক্তারকে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা