স্বাস্থ্যের ২৮ কর্মকর্তা রদবদল
স্বাস্থ্য

স্বাস্থ্যের ২৮ কর্মকর্তা রদবদল

নিজস্ব প্রতিবেদক:

প্রাণঘাতী করোনাভাইরাসের মধ্যে নানা বিতর্কের মুখে স্বাস্থ্য অধিদপ্তরের ২৮ জন কর্মকর্তাকে এবার রদবদল করা হয়েছে। খবর বিবিসির।

বিবিসি বাংলা তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরে গত এক সপ্তাহ ধরেই চলছে নানা পট পরিবর্তন।

এর মধ্যে আছে মহাপরিচালকের (জিডি) পদত্যাগ ও নতুন মহাপরিচালক নিয়োগ।

প্রসঙ্গত, জেকেজি হেলথ কেয়ার ও রিজেন্ট হাসপাতালের ভুয়া করোনা সনদ নিয়ে নানা অভিযোগ ওঠার পরেই দেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বিতর্ক শুরু হয়।

পরে নানা সমালোচনার মুখে গত ২১ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন। তার পদত্যাগপত্র গৃহীত হওয়ার পর ২৩ জুলাই নতুন ডিজি হিসেবে নিয়োগ পান আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার নতুন পরিচালক আমিনুল হাসানকে ওএসডি করে তার জায়গায় ডা. ফরিদ হোসেন মিয়াকে নিয়োগ দিয়েছে সরকার।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

সারাদেশে সাড়ে ৬ লাখ জেলে পরিবার পাবে ১৬৫৭ মেট্রিক টন চাল

প্রজননের ভরা মৌসুমে ইলিশ আহরণ থেকে বিরত রাখতে সাড়ে...

শেখ হাসিনাকে ঢুকতে দেয়া ছাড়া ভারতের কোনো উপায় ছিল না: দীনেশ ত্রিবেদী

শেখ হাসিনাকে ভারতে ঢুকতে দেয়া ছাড়া ওই সময় ভারতের হ...

মুক্তিযোদ্ধাদের মৃতদেহ দাফন-সৎকারের জন্য সাড়ে ৯ কোটি টাকা বরাদ্দ

মুক্তিযোদ্ধাদের মৃতদেহ সমাহিত, সৎকার ও পরিবহনের তা...

কয়লাখনির ক্ষতিগ্রস্তদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দিনাজপুরের হামিদপুর ইউনিয়নে কয়লাখনির কারণে ক্ষতিগ্রস্ত চার গ্রামের বাসিন্দাদে...

বরিশালের বাসের টিকিট কাটা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

বরিশালের লোকাল বাসের টিকিট কাটা নিয়ে বিরোধের জেরে মাদারীপুরের কালকিনির ভূরঘাট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা