স্বাস্থ্য

মানবিক কার্যক্রম বন্ধে স্কুলের অভিযোগ, পাল্টা সংবাদ সম্মেলনে বাসদ

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) জেলা শাখার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তীর বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন ফকির বাড়ি রোডের মাতৃছায়া শিশুকাননের প্রতিষ্ঠাতা ও পরিচালক সুজিত কুমার দেবনাথ। অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাসদ।

বিদ্যালয় প্রাঙ্গণ থেকে ডা. মনীষার করোনা চিকিৎসায় অস্থায়ী ক্যাম্প সরিয়ে নিতে সুজিত কুমার দেবনাথ রোববার (২৬ জুলাই) বরিশাল কোতোয়ালি মডেল থানায় অভিযোগটি করেন। অভিযোগের প্রতিবাদে বিকেলে ফকির বাড়ি রোডের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বাসদ। জেলা শাখার আহবায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমন বলেন, ‘এটি মূলত ষড়যন্ত্রের অংশ। আমাদের জনসেবায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল সংঘবদ্ধভাবে এই কাজ করছেন। তারা চাচ্ছেন, আমাদের এখান থেকে নামিয়ে দিতে। তাতে করোনায় মানবসেবা বিঘ্ন হবে। রাজনৈতিকভাবে সেই সুবিধাটা নিতে পারবেন।’

রুমন দাবি করেন, ‘গত জুন মাসে সুজিত কুমার দেবনাথ মাতৃছায়া শিশুকানন আপতত বন্ধ হয়ে যাওয়ায় আমাদের চারটি কক্ষ ব্যবহারের অনুমতি দেন। বিনিময়ে ভাড়া বাবদ পাঁচ লাখ টাকা অগ্রিম এবং ৩৫ হাজার টাকা মাসিক ভাড়া দেওয়ার প্রস্তাব দেন। আমরা তার কাছ থেকে রুম ভাড়া নিতে অপারগতা প্রকাশ করি। কারণ, ওই ভবনের মূল মালিক সুজিত দেবনাথ নন। মূল মালিক হাসান ইমাম চৌধুরীর মেয়ের সঙ্গে আমাদের আলাপ হয়েছে। তিনি সুজিত দেবনাথের কাছে স্কুল ভাড়া দিয়েছেন, কিন্তু স্কুলের কক্ষ কারও কাছে ভাড়া দেওয়ার অনুমতি দেননি।’

ইমরান হাবিব রুমন ভবন মালিক হাসান ইমাম চৌধুরীর স্বজনদের বরাত দিয়ে জানান, সুজিত দেবনাথের সঙ্গে হাসান ইমামের যে চুক্তি হয়েছিল তা ২০১৭ সালে মেয়াদ শেষ হয়ে গেছে। তারপর নতুন কােনো চুক্তি হয়নি। ফলে ওই ভবনের ভাড়া দেওয়ার এখতিয়ার ভাড়াটিয়া সুজিত দেবনাথের নেই।

তবে মাতৃছায়া শিশুকাননের পরিচালক সুজিত কুমার দেবনাথ অভিযোগে উল্লেখ করেছেন, বাসদের জেলা শাখার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী শিশুদের বিজ্ঞান শেখাতে ‘বিজ্ঞান আন্দোলন মঞ্চ’ এর জন্য মৌখিকভাবে ভাড়া নেন। গত ১৮ মার্চ ডা. মনীষা চক্রবর্তী কোভিড-১৯ এর ত্রাণ কার্যক্রম পরিচালনায় বিদ্যালয়টির চারটি কক্ষ ও তার সামনের প্রাঙ্গন ব্যবহারের অনুমতি চাইলে মানবিক দিক বিবেচনা করে অনুমতি দেন তিনি। অথচ ডা. মনীষা চত্রবর্তী বিদ্যালয় প্রাঙ্গনে ‘মানবতার বাজার’ খোলেন এবং ত্রাণ বিতরণ কার্যক্রম করেন।

ঈদ-উল-ফিতরের পর ওই কার্যক্রম না চলায় বিদ্যালয় ত্যাগ করতে বলা হলে মনীষা চক্রবর্তী ত্যাগ করেননি। জুন মাসের প্রথম সপ্তাহে কয়েকটি অক্সিজেন সিলিন্ডার নিয়ে এসে করোনা রোগীদের অস্থায়ী ক্যাম্প কার্যক্রম শুরু করা হয়। এ কার্যক্রম চালাতে তিনি বিদ্যালয়ের ক্যাম্পাস ব্যবহারের কোনো অনুমতি দেননি।

অভিযোগে তিনি আরও উল্লেখ করেন, করোনা রোগী বহনকারী অ্যাম্বুলেন্স, ব্যবহৃত পিপিই, মাস্ক, পোষাক, অক্সিজেন সিলিন্ডার ইত্যাদি স্কুলের যেখানে সেখানে ফেলে রাখা এবং করোনায় ব্যবহৃত প্রয়োজনীয় জিনিসপত্র ধোয়াসহ স্কুলের শিক্ষার্থীদের টয়লেট ব্যবহার করেন স্বেচ্ছাসেবীরা। মনীষা চক্রবর্তীকে এইসব কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বার বার অনুরোধ করা হলেও তিনি শোনেননি।

সুজিত দেবনাথ দাবি করেন, করোনাকালে জনসেবার নামে মনীষা চক্রবর্তীর এই কর্মকাণ্ডে জনমনে বিভ্রান্তির সৃষ্টি করবে। তিনি মনীষা চক্রবর্তীর কার্যক্রম থেকে রক্ষা পেতে প্রশাসনের হস্তক্ষেপ করেন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা