স্বাস্থ্য

ভোলায় বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী

নিজস্ব প্রতিনিধি:

ভোলা: বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

‘সংগ্রামে মুখর, সেবায় তৎপর, আর্দশে অবিচল’ স্লোগানে রোববার (২৬ জুলাই) ভোলা সদর হাসপাতালে স্বল্প পরিসরে কেক কাটা, আলোচনা সভা ও বৃক্ষরোপণ করা হয়।

পরিষদের সভাপতি মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আরএমও ডা. মো. তৈয়বুর রহমান। উপস্থিত ছিলেন ভোলা জেলা হেড আরডি পিসিআর ডা. মহসিন কবির, বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের সাধারণ সম্পাদক মো. শাহ জামান, মো. হাসিবুল হাসান, আবদুল রাজ্জাক, অপু চন্দ্র দাসসহ অন্য মেডিকেল টেকনোলজিস্টরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, ভোলা জেলায় বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের মাধ্যমে নয়জন সেচ্ছাসেবক কোনো পারিশ্রমিক ছাড়াই কাজ করছেন। তবে দেশে করোনা আক্রান্ত রোগীর পরীক্ষা-নিরীক্ষা নিশ্চিত ও আক্রান্ত রোগীদের জরুরি চিকিৎসাসেবা দিতে বিশেষ বিবেচনায় রাষ্ট্রপতির নির্বাহী আদেশে সরকারি, বেসরকারি, স্বায়ত্ত্বশাসিত ও এনজিওতে ২০৯ জন মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু ভোলা জেলার কোনো স্বেচ্ছাসেবক তালিকায় অন্তর্ভুক্ত হননি বলে জানান তারা।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

জুলাই যোদ্ধা তামিমেরসহ অর্ধশত বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের বাহেরান্দী গ...

নওগাঁয় মাদক সেবনের দায়ে  ছয়জনের কারাদণ্ড ও অর্থদণ্ড

নওগাঁর নিয়ামতপুরে পৃথক স্থানে মাদকবিরোধী বিশেষ অভি...

মাদারীপুর হাসপাতালের আরএমওর অপসারণ দাবিতে বিক্ষোভ

মাদারীপুর সদর হাসপাতালে বিদ্যুৎস্পৃষ্টে নিহত এক শ্...

নির্বাচনে হেরে ব্রাজিল ছেড়ে আমেরিকায় বলসোনারো

ব্রাজিলের সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত ডানপন্থি প্রার্থী ফ্লাভিও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা