প্রতীকী ছবি
স্বাস্থ্য

আরও ১৯ জনের মৃত্যু, কমেছে শনাক্ত

নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এই ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৮৩৮ জন। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৪ হাজার ৬৯২ জন। দেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্তের সংখ্যা হলো ১৯ লাখ ১৪ হাজার ৩৫৬ জন।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ৬৮৯টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৩০ লাখ ২৯ হাজার ৭৮৭টিতে। এছাড়া ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৫৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ১৩ হাজার ২৩৭ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ১৬ লাখ ৯১ হাজার ৮৯২ জনে।

আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ১৫ জন এবং বেসরকারি হাসপাতালে চারজন মারা যান। মৃতদের মধ্যে ১২ জন পুরুষ এবং সাতজন নারী। তাদের মাঝে ঢাকা বিভাগে ১০ জন, চট্টগ্রামে তিনজন, ময়মনসিংহে দুইজন, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুরে একজন করে মারা গেছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগে কেউ মারা যাননি।

আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৬৩৬ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন এক হাজার ৭৩০ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন চার লাখ ৩৬ হাজার ৭২৭ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন তিন লাখ ৭৮ হাজার ২৮ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৫৮ হাজার ৬৯৯ জন।

আরও পড়ুন: বিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যু কমেছে

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গত বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়। এছাড়া গত বছরের ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ২

নওগাঁয় নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবির অভি...

ইতালিতে বোরকা নিষিদ্ধ ঘোষণা

ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা বোরকা ও নেকাব নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের তীব...

পশ্চিম তীরে ইহুদি সেটেলারদের তাণ্ডব

দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের একটি গ্রামে নতুন করে হামলা চালিয়েছেন ইসরায়েল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা