স্বাস্থ্য

করোনায় ১৯০ চিকিৎসকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: দেশে মহামারি করোনাভাইরাস শুরু থেকে এখন পর্যন্ত সরকারি-বেসরকারি পর্যায়ে তিন ডেন্টাল সার্জনসহ ১৯০ জন চিকিৎসক না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন তিন সহস্রাধিক চিকিৎসক।

শনিবার (১২ ফেব্রুয়ারি) চিকিৎসকদের জাতীয় সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন এবং মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দেশে এখন পর্যন্ত ৩ হাজার ১৭৮ জন চিকিৎসক, ২ হাজার ৩৬৪ জন নার্স এবং ৪ হাজার ১২৯ জন অন্যান্য স্বাস্থ্যকর্মীসহ মোট ৯ হাজার ৬৭১ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।

আরও পড়ুন: আরও কমেছে মৃত্যু ও শনাক্ত

বিএমএ জানায়, করোনায় আক্রান্ত হওয়া তিন সহস্রাধিক চিকিৎসকের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন ঢাকা জেলায়, ৮৭৮ জন। এছাড়া চট্টগ্রাম জেলায় ৪৯৩ জন, সিলেট জেলায় ৩৫০ জন, ময়মনসিংহ জেলায় ১৪৩ জন, কুমিল্লায় ১৩২ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

এদিকে সারা দেশে করোনায় আক্রান্ত নার্সের সংখ্যা ২ হাজার ৩৬৪ জন। তাদের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন ঢাকায় ৮৫২ জন, এরপর ১৬৫ জন ময়মনসিংহ জেলায়, ৯১ জন বরিশাল জেলায়।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় (১২ ফেব্রুয়ারি) ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৭৯১ জনে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫ হাজার ২৩ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪ হাজার ৮২৬ জনে। শনাক্তের হার ১৬ দশমিক ৪৬ শতাংশ।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গত বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়। এছাড়া গত বছরের ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা