রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (ছবি: সংগৃহীত)
স্বাস্থ্য

রাজশাহী মেডিকেলে করোনায় দুই মৃত্যু

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। বিষয়টি জানিয়েছেন রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

তিনি জানান, করোনা সংক্রমণে হাসপাতালের আইসিইউ ও ২৯/৩০ নং ওয়ার্ডে একজন করে রোগীর মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, মারা যাওয়া দুজনই পুরুষ রোগী। তাদের একজনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে। আরেকজনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে। করোনা সংক্রমণ নিয়ে হাসপাতালে এসেছিলেন তারা। এর বাইরে গত এক দিনে হাসপাতালের করোনা ইউনিটে কোনো রোগী মারা যায়নি।

আরও পড়ুন: মমেকে আরও ২ জনের মৃত্যু

এদিকে ১৪৬ শয্যার রামেক করোনা ইউনিটে শনিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টা পর্যন্ত ভর্তি আছেন ৫৭ জন রোগী। একদিন আগেও এই সংখ্যা ছিল ৫৫ জন। করোনা নিয়ে এখন পর্যন্ত ভর্তি রয়েছেন ৪০ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি আছেন ১৪ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩ জন। একই দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ জন রোগী।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা