ছবি- সংগৃহিত
স্বাস্থ্য

মমেকে আরও ২ জনের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি: মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৩ জন।

শনিবার (১২ জানুয়ারি) সকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে ৮ জনসহ মোট ৮৭ জন রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ৩৮ জন করোনা পজেটিভ। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ২৪ জন। সুস্থ হয়েছেন ১৬ জন।

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় ২৮৮টি নমুনা পরীক্ষা করে ৫৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার শতকরা ১৮ ভাগ।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা