পরিবেশ

আজ রাতেও কালবৈশাখীর আশঙ্কা

সান নিউজ ডেস্ক : রাতেও গতকালের মতো আজও রাজধানী ঢাকার ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন : ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

রাত ১০টা থেকে মধ্যরাত ২টার মধ্যে এ ঝড় বয়ে যেতে পারে। এছাড়া রাতে ঢাকা বিভাগের সব জেলায় কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি হতে পারে।

সন্ধ্যায় ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ।

পোস্টে তিনি অন্যান্য বিভাগের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়া, বজ্রপাত ও শিলাবৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছেন।

আরও পড়ুন : জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলের দায়িত্বে রাশিয়া

তিনি লেখেন, সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত ময়মনসিংহ বিভাগের সব জেলায় কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে। রাত ২টা পর্যন্ত পুরো সিলেট বিভাগের ৪টি জেলার ওপর দিয়েও কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রম করার প্রবল আশঙ্কা রয়েছে।

রাজশাহী বিভাগের জেলাগুলোর ওপর সন্ধ্যা ৭টা বেজে ৩০ মিনিটের পর থেকে রাত ১২টা পর্যন্ত কালবৈশাখী ঝড় হওয়ার আশঙ্কা রয়েছে।

বরিশাল বিভাগেও গতকালের মতো আজ রাতেও বেশিরভাগ জেলার ওপর দিয়ে কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রম করার আশঙ্কা রয়েছে। সম্ভাব্য সময় রাত ১১টা থেকে ভোর ৪টা।

চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ জেলার ওপর দিয়ে আজও কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রম করতে পারে। সম্ভাব্য সময় রাত ৩টা থেকে ভোর ৬টা।

আরও পড়ুন : প্রথম আলো যা করেছে তা দেশবিরোধী

খুলনা বিভাগের বিষয়ে লেখেন, গতকালের মতো আজ রাতেও খুলনা বিভাগের বেশিরভাগ জেলার ওপর দিয়ে কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রম করতে পারে। সম্ভাব্য সময় রাত ৮টা থেকে ১২টা।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

রায়পুরার বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক শি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা