জাতীয়

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

সান নিউজ ডেস্ক : ট্রেনের ১০ দিন আগের টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। বাংলাদেশ রেলওয়ের নিয়ম অনুযায়ী, একজন যাত্রী রেলে যাত্রার পাঁচ দিন আগে অগ্রিম টিকিট কিনতে পারতেন। এবার ঈদ উপলক্ষে যাত্রীদের সুবিধার্থে এ নিয়ম সাময়িকভাবে পরিবর্তন করা হয়েছে।

আরও পড়ুন: মিথ্যা সংবাদে উসকানি দেওয়ার চেষ্টা

শনিবার (১ এপ্রিল) থেকে ট্রেনের ১০ দিন আগের টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে।

১ এপ্রিল থেকে যাত্রার ১০ দিন আগের আন্তঃনগর ট্রেনের টিকেট অগ্রিম হিসেবে বিক্রি করা হবে। তবে, সময় পরিবর্তনের সিদ্ধান্ত সমন্বয়ের জন্য ১ এপ্রিল তারিখে ৫ থেকে ১১ এপ্রিল তারিখ পর্যন্ত যাত্রার অগ্রিম টিকেট বিক্রি করা হবে। আগামী ২ এপ্রিল থেকে নতুন নিয়মে ১০ দিনের অগ্রিম টিকিটের ব্যবস্থা কার্যকর হবে।

আজ সকাল ৮টা থেকে কাউন্টার ও অনলাইনে যুগপৎভাবে টিকিট বিক্রি শুরু হয়। অর্থাৎ অনলাইন বা কাউন্টারে পৃথক কোনো কোটা থাকছে না। ঈদের অগ্রিম ও ফেরত যাত্রার টিকিটের সময়সূচি অনুযায়ী ১৭ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত সব টিকিট শুধু অনলাইনে বিক্রি করা হবে।

বাধ্যতামূলক হলো ট্রেনের টিকিটে সহযাত্রীর নাম:
এদিকে, ‘টিকিট যার ভ্রমণ তার’ নীতি বাস্তবায়নে টিকিট ক্রয়ের ক্ষেত্রে সহযাত্রীর নাম বাধ্যতামূলক করেছে বাংলাদেশ রেলওয়ে। এখন থেকে যার অ্যাকাউন্টের মাধ্যমে সহযাত্রীদের টিকিট কেনা হবে, সেখানে অবশ্যই তাদের নাম উল্লেখ করতে হবে। রেলওয়ের টিকিট বিক্রির সহযোগী প্রতিষ্ঠান সহজ-সিনেসিস-ভিনসেন-জেভির ‘রেল সেবা’ নামক ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি জানানো হয়েছে।

আরও পড়ুন: জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলের দায়িত্বে রাশিয়া

পোস্টে বলা হয়, আগামী ৭ এপ্রিলের পর থেকে টিকিট কেনার প্রক্রিয়াটি সম্পন্ন করতে সহযাত্রীদের নাম (তাদের জাতীয় পরিচয়পত্র/ফটো আইডি দেওয়া) বাধ্যতামূলক করা হয়েছে। ভ্রমণের সময় সব যাত্রীকে অবশ্যই তাদের এনআইডি/ফটো আইডি সঙ্গে রাখতে হবে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা