ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক
জাতিসংঘ 

নিরাপত্তা কাউন্সিলের দায়িত্বে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের স্থায়ী সদস্য হিসেবে এক মাসব্যাপী সংস্থাটির নিরাপত্তা কাউন্সিলের প্রেসিডেন্সির দায়িত্ব নিয়েছে রাশিয়া।

আরও পড়ুন : মা‌র্কিন যুক্তরাষ্ট্রের উদ্বেগ প্রকাশ

শনিবার (১ এপ্রিল) থেকে শুরু করে মাস জুড়ে এ দায়িত্ব থাকবে দেশটি।

জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে স্থায়ী এবং অস্থায়ী সদস্য রয়েছে মোট ১৫টি দেশ। রোটেশন ভিত্তিতে সদস্য দেশগুলো এক মাস করে প্রেসিডেন্সির দায়িত্ব পালন করে।

আরও পড়ুন : মিথ্যা সংবাদে উসকানি দেওয়ার চেষ্টা

তবে এবারে রাশিয়ার প্রেসিডেন্সির বিষয়টি অনেক বেশি আলোচনা হয়েছে। এর তীব্র বিরোধিতা জানিয়েছিল ইউক্রেন এবং তাদের পশ্চিমা মিত্ররা।

এর আগে ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়ার কাছে প্রেসিডেন্সির দায়িত্ব ছিল। ঐ সময়ই ইউক্রেনে হামলা চালায় দেশটি।

আরও পড়ুন : বিশ্ববিদ্যালয়ে ‘এনটিএ’ পদ্ধতিতে পরীক্ষা

এবার রাশিয়া এমন সময় জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের দায়িত্বভার গ্রহণ করল, যখন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। যদিও এ আদালত জাতিসংঘের কোনো সহকারী সংস্থা নয়।

এদিকে ইউক্রেনের আপত্তি সত্ত্বেও রাশিয়াকে এ দায়িত্ব নেওয়া থেকে আটকাতে পারেনি নিরাপত্তা কাউন্সিলের স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন : ইউক্রেনকে সহায়তা দিচ্ছে আইএমএফ

দেশটি জানায়, রাশিয়াও যেহেতু কাউন্সিলের স্থায়ী সদস্য। ফলে তাদের আটকানোর কোনো উপায় ছিল না। প্রেসিডেন্সির দায়িত্বের বিষয়টি শুধুমাত্র কার্যক্রম পরিচালনার জন্য।

তবে জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার স্থায়ী দূত ভাসিলি নাবেনজিয়া রুশ বার্তাসংস্থা তাস নিউজকে জানায়, তিনি বেশ কয়েকটি বিতর্ক পর্যবেক্ষণ করবেন, যার মধ্যে রয়েছে অস্ত্র নিয়ন্ত্রণের বিষয়টি।

আরও পড়ুন : ফিতরা কত জানা যাবে রোববার

তিনি আরও বলেন, তিনি ‘নতুন বিশ্ব শাসন’ নিয়ে আলোচনা করবেন, যেটি ‘এককেন্দ্রীক বিশ্ব শাসনের’ জায়গায় স্থান নেবে।

রাশিয়ার প্রেসিডেন্সি নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখিয়ে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বলেন, এপ্রিল ফুলের সবচেয়ে সেরা জোকস এটি।

আরও পড়ুন : ঝড়-বৃষ্টি অব্যাহত থাকতে পারে

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক জানান, এটি আন্তর্জাতিক আইনকে আরেকবার ধর্ষণ করল। একটি দেশ, যেটি আগ্রাসনমূলক যুদ্ধ শুরু করেছে, মানবিক ও অপরাধের আইন ভঙ্গ করেছে, জাতিসংঘের সনদ লঙ্ঘন করেছে, পারমাণবিক অস্ত্রের নিরাপত্তা উপেক্ষা করেছে, তারা বিশ্বের প্রধান নিরাপত্তা সংস্থার নেতৃত্ব দিতে পারে না।

প্রসঙ্গত, রাশিয়া এবং যুক্তরাষ্ট্র ছাড়াও জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের স্থায়ী সদস্য হলো যুক্তরাজ্য, ফ্রান্স এবং চীন।

খবর : বিবিসি

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা