ছবি: সংগৃহীত
পরিবেশ

ঢাকার বায়ুর মানে উন্নতি

সান নিউজ ডেস্ক : ঢাকার বায়ুর মান আগের চেয়ে আরও উন্নত হয়েছে।

আরও পড়ুন : শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

শনিবার (১ এপ্রিল) সকালে আইকিউ এয়ারের সূচকে ঢাকার স্কোর হচ্ছে ১০৬। এই স্কোরের অর্থ, ঢাকার দূষণমাত্রা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর।

এ সময় বায়ুদূষণের সূচকে স্কোর হচ্ছে ৩৩৬ (বিপজ্জনক) নিয়ে শীর্ষে রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাই। এরপর দ্বিতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়ার ইনচিওন এবং স্কোর হচ্ছে ১৬০ অর্থাৎ অস্বাস্থ্যকর। একই স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে চীনের বেইজিং।

আরও পড়ুন : সমুদ্র সৈকতে বর্জ্যের ঢল

এরপর চতুর্থ অবস্থানে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের স্কোর হচ্ছে ১৫৯ অর্থাৎ অস্বাস্থ্যকর। তারপরের অবস্থানে রয়েছে চীনের আরও একটি শহর উহান,যার স্কোর হচ্ছে ১৫৭। এছাড়া পাকিস্তানের লাহোরের স্কোর ১৫৬ ও ভারতের দিল্লির স্কোর ১৫৩। অর্থাৎ শহর দুটির বায়ুর মান অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

স্কোর ০- ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ -১০০ হলে মাঝারি হিসেবে ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১-১৫০ স্কোর। ১৫১-২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

আরও পড়ুন : সোনার খনি ধসে ১৪ জন নিহত

আইকিউ এয়ারের সূচকে স্কোর ২০১-৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

প্রসঙ্গত, বায়ুদূষণ যে কোনো মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। চলতি বছরের জানুয়ারিতে ঢাকার বায়ুর মান ছিল দুর্যোগপূর্ণ, যা গত ৭ বছরের মধ্যে সর্বোচ্চ।

আরও পড়ুন : ইউক্রেনকে সহায়তা দিচ্ছে আইএমএফ

আবহাওয়া সংশ্লিষ্টরা জানান, বছরের নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি এই ৪ মাস ঢাকার বায়ু বেশি দূষিত থাকে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা