ছবি-সংগৃহীত
বিনোদন

ভিনদেশি নায়িকাই ভরসা!

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। সম্প্রতি এই তারকার ব্যক্তিগত জীবন নিয়ে চলেছে নানা আলোচনা-সমালোচনা।

আরও পড়ুন: ছুটির জন্য কেঁদেছিলেন পল্লবী!

অপু-বুবলীর সঙ্গে সম্পর্কের নানা নেতিবাচক খবর প্রকাশের পর গুঞ্জন ওঠে শাকিবের বিপরীতে নায়িকা খুঁজে পাওয়া যাচ্ছে না।

শোনা যায়, দেশের অভিনেত্রীরা কাজ করতে চাচ্ছেন না শাকিবের সঙ্গে। ছোট পর্দার তানজিন তিশা, সামিরা খান মাহিসহ অনেকের নাম শোনা গেলেও তথ্য অস্বীকার করে সরে গেছেন সবাই।

এসব বিপত্তি পেরিয়ে গত মাসে ‘প্রিয়তমা’ সিনেমার শুটিং করেন শাকিব খান। তবে দেশের কোনো নায়িকা নয়, কলকাতার নায়িকা নিয়ে কাজে ফিরেছেন তিনি।

জানা গেছে, যুক্তরাষ্ট্র থেকে ফেরার পর শাকিবের নতুন প্রায় সব সিনেমাতেই নায়িকা হিসেবে বেছে নেওয়া হয়েছে বিদেশি অভিনেত্রীদের।

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় আহত রুবিনা

হিমেল আশরাফের পরিচালনায় প্রিয়তমা সিনেমায় শাকিবের বিপরীতে রয়েছেন ইধিকা পাল। শুরুতে এই সিনেমায় বুবলীর অভিনয় করার কথা থাকলেও শাকিবের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ায় বাদ পড়েন তিনি, চূড়ান্ত হন ইধিকা পাল। তিনি কলকাতার সিনেমা নয়, টিভি সিরিয়ালে কাজ করেন। ইতিমধ্যে ঢাকা, সিলেট ও কক্সবাজারে সিনেমার সিংহভাগ শুটিং শেষ হয়েছে। সব ঠিক থাকলে সিনেমাটি কোরবানির ঈদে মুক্তি দিতে চান নির্মাতা।

এ ছাড়া, মুক্তির অপেক্ষায় আছে ওয়াজেদ আলী সুমনের ‘অন্তরাত্মা’। এই সিনেমায় শাকিবের বিপরীতে আছেন কলকাতার দর্শনা বণিক। শোনা যাচ্ছে শাকিবের আরও এক সিনেমার নায়িকা হতে যাচ্ছেন দর্শনা।

গত মাসে শাকিব খানকে নিয়ে নতুন সিনেমার কথা জানিয়েছেন নির্মাতা বদিউল আলম খোকন। ‘হাজারি’ নামের সে সিনেমায় থাকছেন দুজন নায়িকা। একজন কলকাতার, আরেকজন বাংলাদেশের। তবে দুজনই নতুন মুখ। কোরবানির ঈদের পর সিনেমার শুটিং শুরু করার কথা জানিয়েছেন পরিচালক।

আরও পড়ুন: প্রেমে পড়লেই কি কমিটেড?

গত রোজার ঈদে মুক্তি পাওয়া ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমার পরিচালক তপু খান শাকিব খানকে নিয়ে নতুন একটি সিনেমা নির্মাণের কথা জানিয়েছেন। নাম চূড়ান্ত না হওয়া সিনেমাটিতে শাকিবের বিপরীতে কলকাতার কোনো নায়িকা থাকবেন বলে নিশ্চিত করেছেন নির্মাতা। বর্তমানে চলছে চিত্রনাট্যের কাজ।

সর্বশেষ গত শনিবার নির্মাতা অনন্য মামুন ঘোষণা দিয়েছেন শাকিব খানকে নিয়ে নতুন সিনেমা নির্মাণের। সোশ্যাল মিডিয়ায় তিনি জানান, সিনেমাটি হবে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় এবং নায়িকা হিসেবে থাকবেন বলিউডের কেউ। শুটিং শুরু হবে সেপ্টেম্বরে।

যুক্তরাষ্ট্রে থাকাকালীন ‘রাজকুমার’ নামের একটি সিনেমার মহরত করেন শাকিব। সে সময় সিনেমার নায়িকা হিসেবে পরিচয় করে দেওয়া হয় মার্কিন অভিনেত্রী কোর্টনি কফিকে। শাকিব খানের এসকে ফিল্মসের ব্যানারে সিনেমাটি পরিচালনা করার কথা হিমেল আশরাফের।

আরও পড়ুন: মালদ্বীপে আবেদময়ী সানি লিওন

কলকাতার নায়িকাদের বিপরীতে শাকিবের কাজের অভিজ্ঞতা পুরোনো। বিশেষ করে ২০১৬ সালে যৌথ প্রযোজনার ‘শিকারি’ সিনেমায় শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করার পর শাকিবের ক্যারিয়ার নতুন মোড় পেয়েছিল।

এরপর যৌথ প্রযোজনা, এমনকি পশ্চিম বাংলার বেশকিছু সিনেমায় তিনি জুটি বাঁধেন শ্রাবন্তী, পায়েল, শুভশ্রী, পাওলী দামের মতো নায়িকাদের সঙ্গে। পাশাপাশি দেশের নায়িকাদের সঙ্গেও কাজ হয়েছে সমানতালে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জনসংখ্যা নয়, মানবসম্পদ: বাংলাদেশের সামনে নতুন চ্যালেঞ্জ

সংখ্যার হিসেবে বিশ্বের অষ্টম বৃহৎ জনসংখ্যার দেশ বাংলাদেশ। একসময় জনসংখ্যাকে উন...

আহলাদীপুর হাইওয়ে পুলিশ: মহাসড়কের প্রহরী

‎প্রায় দেড় যুগ ধরে রাজবাড়ীর ঢাকা-খুলনা মহাসড়কের খানখানাপুর, গোয়ালন্দ মোড়,...

ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শরী’আহ সুপারভাইজরি কমিটির এক সভা ১৩ জু...

দলীয় কার্যক্রম জোরদারে বিএনপির সব ইউনিটকে সক্রিয় হওয়ার নির্দেশ

দলীয় কার্যক্রম আরও সক্রিয় ও গতিশীল করতে বিএনপির কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত স...

বৃষ্টিপাতের তীব্রতা কিছুটা কমলেও আবারও ভারি বর্ষণের শঙ্কা

টানা কয়েক দিনের ভারি বর্ষণের পর আজ (সোমবার) থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপ...

শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে রাতেও চলছে শিক্ষার্থীদের আন্দোলন

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজধানীতে দিনভর বিক্ষোভ ও সড়ক অবরোধ ক...

সুন্দরগঞ্জে ভয়াবহ জলাবদ্ধতায় আমন ধানের বীজতলা ও সবজির ব্যাপক ক্ষতি

টানা ভারি বর্ষণে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বিস্তীর্ণ এলাকা এখন পানির নিচে...

গাইবান্ধার চরাঞ্চলে মূল্যবান ভারী খনিজ বালু আহরণের কর্মযজ্ঞ

গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদের বিস্তীর্ণ চরাঞ্চলে বাণিজ্যিকভাবে মূল্যবান ভারী খন...

‘মান্নাত’ নিয়ে আইনি জটিলতার অবসান শাহরুখ খানের 

বলিউড অভিনেতা শাহরুখ খানের ঐতিহ্যবাহী বাড়ি ‘মান্নাত’ নিয়ে চলা আইন...

৭ বছর পর বড় পর্দায় ফিরছেন গোবিন্দ 

নব্বইয়ের দশকের জনপ্রিয় বলিউড অভিনেতা গোবিন্দ দীর্ঘ সাত বছরের বিরতি শেষে আবারও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা