ছবি-সংগৃহীত
বিনোদন

সড়ক দুর্ঘটনায় আহত রুবিনা

বিনোদন ডেস্ক : ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন বলিউড অভিনেত্রী রুবিনা দিলাইক। এতে দুমড়ে-মুচড়ে গিয়েছে তাঁর গাড়ি। মুম্বইয়ের রাস্তায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে এই ঘটনা ঘটে। অভিনেত্রীর দুর্ঘটনার খবর জানিয়েছেন তার স্বামী অভিনব শুক্লা। জানিয়েছেন, দুর্ঘটনার পর সঙ্গে সঙ্গেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় রুবিনাকে।

আরও পড়ুন : ফের একত্রে রাজ-পরী !

এদিকে অভিনেত্রীর দুর্ঘনার খবর পাওয়া মাত্রই উদ্বিগ্ন হয়ে পড়েন ভক্তরা। পরবর্তীতে টুইটারে নিজের শারীরিক অবস্থার কথা ও দুর্ঘটনার খবর অনুরাগিদের ভাগাভাগি করেন রুবিনা। টুইটে অভিনেত্রী লেখেন, আঘাতের কারণে আমার মাথায় ও পিঠের নিচের দিকে আঘাত লেগেছে। তবে মেডিকেল পরীক্ষা করার পর দেখি সব কিছু ঠিক আছে। তাই কিছুটা অবাক হয়েছিলাম।

আরও পড়ুন : ইলিয়ানার হবু সন্তানের বাবা কে?

রুবিনা আরো লেখেন, বেপরোয়া ট্রাকচালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে, তবে কিছু ক্ষতি তো হয়েছেই। আমি আপনাদের সকলকে রাস্তায় সচেতন হওয়ার জন্য অনুরোধ করছি (হাত ভাঁজ করা ইমোজি)। আমাদের নিজেদের নিরাপত্তার জন্যই এই নিয়ম করা হয়েছে!

আরও পড়ুন : খাঁচাবন্দি বুবলী

হিন্দি টেলিভিশনের পর্দায় অতি জনপ্রিয় মুখ রুবিনা দিলাইক। ‘ছোট বহু’ ধারাবাহিকের বদৌলতে দর্শকদের অন্দরমহলে বেশ পরিচিত তিনি। পাশাপাশি ‘বিগ বস ১৪’র বিজয়ীও রুবিনা। এছাড়া গত বছর ‘আর্ধ’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা