ছবি: সংগৃহীত
বিনোদন

খাঁচাবন্দি বুবলী

বিনোদন ডেস্ক: আসছে ঈদুল আজহায় মুক্তি পেতে ঢালিউডের এসময়ের আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলীর নতুন সিনেমা। ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদের সাথে ‘প্রহেলিকা’ সিনেমায় দেখা যাবে এ নায়িকাকে।

আরও পড়ুন: রাশিয়ায় মুক্তি পাচ্ছে ‘পাঠান’

ইতোমধ্যে, সিনেমাটির পোস্টার প্রকাশ পেয়েছে সামাজিক মাধ্যমে। যেখানে অর্পা চরিত্রে অভিনয় করা বুবলীর দেখা মিলেছে একটা খাঁচার মাঝে। পরনে লাল রঙের স্লিভলেস ব্লাউজ আর সাদা শাড়ি। চোখে মুখে মুচকি হাসির আভা। কিন্তু পোস্টারের ট্যাগ লাইনে লেখা ‘এক প্রিয়তমার বঞ্চনার গল্প’।

নতুন এ সিনেমা নিয়ে বুবলী বলেন, “এই ছবির পুরো জার্নিটা ছিল আমার জন্য বেশ রোমাঞ্চকর। আমরা মেয়েরা অনেক বেশি আবেগপ্রবণ, অনেক বেশি ভালোবাসা চাই, ভালোবাসতে চাই। যে মানুষটাকে ভালোবেসেছি তাকে আঁকড়ে ধরে থাকতে চাই। তাকে সম্মান দিয়ে তার বলা না বলা কথা, তার পাশে থাকা, জীবন সুন্দর করার গল্পটাই ‘প্রহেলিকা’।

আরও পড়ুন: প্রেমে পড়লেই কি কমিটেড?

পান্থ শাহরিয়ারের কাহিনি ও চিত্রনাট্যে ছবিটি নির্মাণ করেছেন চয়নিকা চৌধুরী। এতে আরও অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু, রহমত আলী, সাবিহা জামান, শ্যামল জাকারিয়া প্রমুখ। ছবিটিরি প্রযোজনায় রয়েছেন জামাল হোসেন।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা