ছবি-সংগৃহীত
বিনোদন

ইলিয়ানার হবু সন্তানের বাবা কে?

বিনোদন ডেস্ক : ভারতের তেলুগু এবং হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ। বর্তমানে মাতৃত্বকালীন সময় পার করছেন তিনি। তবে প্রথম থেকেই প্রশ্ন ইলিয়ানার সন্তানের বাবা কে? কিন্তু এ বিষয়ে মুখ খোলেননি এই নায়িকা। আর এ কারণে সমালোচনায় বিদ্ধ হতে হয়েছিল তাকে। তবে এবার সব বিতর্ককে এক পাশে রেখে সন্তানের বাবার ছবি প্রকাশ্য়ে আনলেন ইলিয়ানা।

আরও পড়ুন : খাঁচাবন্দি বুবলী

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন ইলিয়ানা। সেটি একটি সাদাকালো ছবি। যেখানে দেখা যাচ্ছে একটি পুরুষ মানুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে দাঁড়িয়ে আছেন তিনি। ছবি আবছা হলেও, এই পোস্টে ইলিয়ানার ভালোবাসা একেবারে স্পষ্ট।

ছবিটির ক্যাপশনে তিনি লেখেন, ‘অন্তঃসত্ত্বা হওয়াটা খুবই সুন্দর একটা অভিজ্ঞতা। আমি খুবই ভাগ্যবতী যে এই অপূর্ব অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছি। আমার ভেতরে যে প্রাণ বড় হচ্ছে সেই অনুভূতিটা অসাধারণ।’

ইলিয়ানা আরও লিখলেন, ‘আমার পাশে যে পুরুষ মানুষটিকে পেয়েছি, সে শক্ত করেছে আমার মনকে। পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে। যখন আমি কেঁদেছি তখন চোখ মুছিয়েছে, হাসিয়েছে আমায়। তাই সব কঠিন সময়ই আমার কাছে সহজ লাগতে শুরু করেছে।’

আরও পড়ুন : রাশিয়ায় মুক্তি পাচ্ছে ‘পাঠান’

কয়েক দিন আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন আংটিবদলের ছবি যেখানে দেখা গেল এক পুরুষের হাতে হাত দিয়ে রয়েছেন ইলিয়ানা। ইনিই কি তাহলে ইলিয়ানার হবু সন্তানের বাবা? অন্তঃসত্ত্বা অবস্থাতেই কী তাহলে বাগদান সারলেন তিনি? কে এই ইলিয়ানার সঙ্গী?

অস্ট্রেলিয়ান আলোকচিত্রশিল্পী অ্যান্ড্রু নিবোন'র সাথে সম্পর্কে ছিলেন ইলিয়ানা। গুঞ্জন ছিল যে তাদের দুজনের ইতিমধ্যে বিয়েও হয়ে গেছে। তবে ২০১৯ সালের আগস্টে দুজনের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে। অ্যান্ড্রিউ এ বিষয়ে কোনো মন্তব্য না করতে চাইলেও ইলিয়ানা বিচ্ছেদের খবর স্বীকার করে নেন।

আরও পড়ুন : খুব জলদি ফিরে এসো

তারপর খবর রটে, বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের ভাই সেবাস্টিয়ান লরেন্ট মিশেলের সঙ্গে প্রেম করছেন ইলিয়ানা। সেই প্রেম নিয়ে অবশ্য মুখ খুলতে দেখা যায়নি তাকে। প্রশ্ন উঠছে, তাহলে কি এই সন্তান ক্যাটরিনার ভাই সেবাস্টিয়ানের? যদিও এ ব্যাপারে মুখে কুলুপ এঁটেছেন ‘বরফি’ খ্যাত এই অভিনেত্রী।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা