ছবি-সংগৃহীত
বিনোদন

কার সঙ্গে বাগদান সেরেছেন রাশমিকা?

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মন্দানা। ভারতের জাতীয় ক্রাশ লিখে গুগলে সার্চ করলে প্রথমে দেখাবে তার নাম। ২০১৬ সালে কন্নড় চলচ্চিত্র কিরিক পার্টি’র মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেছিলেন এই অভিনেত্রী। এরপর অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে তার একাধিক ছবি সুপারহিট হয়। জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যায় রশ্মিকা-বিজয় জুটি।

আরও পড়ুন : কাবিননামা ছিঁড়ে ফেলেছে রাজ

গুঞ্জন রয়েছে, রাশমিকা-বিজয় প্রেমের সম্পর্কে রয়েছেন। তাদের ঘনিষ্ঠতা প্রকাশ্যেও নজর এড়ায় না। বহু অনুষ্ঠানে এক সঙ্গে দেখা গিয়েছে তারকা-জুটিকে। কিন্তু নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে তারা কেউ মুখ খোলেননি।

তবে ২০১৭ সালে বাগ্‌দান সেরে ফেলেন রশ্মিকা। নিজের প্রথম ছবির সহ অভিনেতার সঙ্গেই। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই ভেঙে যায় সেই সম্পর্ক।

আরও পড়ুন : বিয়ের তারিখ ৫-৭ বছর পর জানাবো

আনন্দবাজারের খবরে জানানো হয়, রশ্মিকার প্রথম ছবি ‘কিরিক পার্টি’। ২০১৬ সালে মুক্তি প্রাপ্ত, কন্নড় এই ছবির হাত ধরেই রশ্মিকার সাফল্যের শুরু। এই ছবির প্রযোজক ও অভিনেতা রক্ষিত শেট্টির সঙ্গে এক সময় প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন রশ্মিকা। এমনকি সম্পর্ককে কয়েক ধাপ এগিয়েও নিয়ে গিয়েছিলেন।দুজনের নাকি আংটি বদল থেকে শুরু করে বাগ্‌দান— সবটাই হয়ে গিয়েছিল। সেই সময় বিশাল ঘটা করে অনুষ্ঠান করেন রশ্মিকা-রক্ষিত। ২০১৭ সালের ৩ জুলাই তাঁদের বাগ্‌দান হয় তাঁদের।

তবে কোনও এক অজ্ঞাত কারণে রশ্মিকা-রক্ষিতের সম্পর্ক ভেঙে যায়। ২০১৮ সালের সেপ্টেম্বরে আলাদা হয়ে যান রশ্মিকা-রক্ষিত।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা