ছবি: সংগৃহীত
বিনোদন

শাকিব খানের তুলনা হয় না

বিনোদন ডেস্ক : ঢালিউডের চিত্রনায়িকা শবনম বুবলী সিনেমা জগতে যতটা খ্যাতি পেয়েছেন, তার থেকে বেশি আলোচিত হয়েছেন শাকিবের দ্বিতীয় স্ত্রী কাণ্ডে।

আরও পড়ুন : নতুন মিশনে অপূর্ব-রুনা!

সম্প্রতি সমসাময়িক আলোচিত বিষয় নিয়ে গণমাধ্যমে মুখ খুলেছেন এই নায়িকা। সেখানে সুপারস্টার শাকিব খানকে নিয়ে কথা বলেছেন তিনি।

বুবলী বলেন, শাকিব খানের জায়গায় অন্য কারোর তুলনা হয় না। উনার জায়গায় উনি কিং খান। এ জন্যই ১০০ টি হল নিয়ে রাজত্ব করছেন তিনি। আমাদের দেশের যিনি শীর্ষ নায়ক, তিনি বহু বছর থেকে সুপারস্টার।

আরও পড়ুন : অন্যমনস্ক সানি লিওন!

অভিনেত্রী আরও বলেন, উনি এতোটাই ভালো অভিনেতা, যে উনার সাথে আমাদের কারোরই তুলনা চলে না। উনি খুব সৎ মানুষ। উনার জায়গা কিং খান, এটা কেউ কোনো দিন ভাঙতে পারবে না।

পর পর সিনেমায় একই জুটি কেন সাংবাদিকদের এ প্রশ্নে বুবলী বলেন, ব্যাপারটি হচ্ছে- শাকিব-বুবলী জুটি দর্শকদের কাছে ভালোবাসার নাম। তালাশ ও লোকাল সিনেমাটা দর্শকরা খুবই আগ্রহের সাথে গ্রহণ করেছে। এ জুটিকে দর্শক গ্রহণ করছে। জুটি নির্ভর করে দর্শক ও প্রযোজকদের ওপর। কোনো জুটিকে দর্শকরা পছন্দ করলে প্রযোজকরাও সেটি পছন্দ করে।

আরও পড়ুন : নোবেলকে জুতা নিক্ষেপ

লোকাল সিনেমার নির্মাতা সাইফ চন্দন প্রসঙ্গে বুবলী বলেন, সাইফ চন্দন মজা করে আমাকে স্যার ডাকেন। উনি শাকিব খানকে জিজ্ঞেস করেছেন বুবলীকে নেওয়া যায় কিনা? সেখানে শাকিব সাপোর্ট করেছে।

শাকিব খান কাজের ব্যাপারে খুবই সাপোর্টিভ। এ জন্যই বলি উনার জায়গায় কাউকে তুলনা হয় না। আমাকে সব সময় সাপোর্ট দেয়।

আরও পড়ুন : আসছে শাকিব খানের ‘প্রিয়তমা’

দেখতে শান্ত হলেও সিনেমার চরিত্রে অন্য ভূমিকায় থাকেন কেন- এ প্রশ্নে বুবলী বলেন, আমদের বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করতে হয়। সেটি গল্পের ওপর নির্ভর করে। যে সিনেমার যেমন গল্প, তেমন রূপ ধারণ করতে হয়।

উল্লেখ্য, ২০১৯ সালে মালেক আফসারী পরিচালিত ‘পাসওয়ার্ড’ ছবিতে প্রথমবারের মতো শাকিব-বুবলী জুটি হন।

আরও পড়ুন : বাবা হলেন ‘হ্যারি পটার’

চলতি বছরের ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত ‘লিডার আমিই বাংলাদেশ’ সিনেমাতেও শাকিব ও বুবলীকে জুটি হতে দেখা গেছে। সেখানে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, এল আর সীমান্ত, সুব্রত প্রমুখ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা