ছবি-সংগৃহীত
বিনোদন

নতুন মিশনে অপূর্ব-রুনা!

বিনোদন ডেস্ক: জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। ওজন কমিয়ে প্রায় প্রতিদিনই নতুন নতুন রুপে ক্যামরায় ধরা দিচ্ছেন তিনি। সম্প্রতি ম্যাগাজিন আইসটুডের ফটোশুটের কিছু ছবি নিজের ফেসবুকে শেয়ার করেছেন। নতুন এই ছবিগুলোতেও তাক লাগিয়ে দিয়েছেন এই অভিনেত্রী।

আরও পড়ুন: অন্যমনস্ক সানি লিওন!

এক যুগ আগে ৫৬ কেজি ওজন ছিল অভিনেত্রীর। ২০০৯ সালে বিয়ে হয়। বিয়ের পরের বছর সন্তানও হয়। কিন্তু একপর্যায়ে ওজন দাঁড়ায় ৯৫ কেজিতে।

২০১১ সালে অনাকাঙ্ক্ষিতভাবে বেড়ে যাওয়া ওজন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন রুনা খান। কিন্তু ওজন নিয়ন্ত্রণে আসার বিপরীতে বেড়ে দাঁড়ায় ১০৫ কেজিতে।

এক বছরে ওজন কমিয়ে এখন ৬৬ কেজি তিনি। এজন্য অনেক পরিশ্রম করতে হয়েছে তার।

আরও পড়ুন: নোবেলকে জুতা নিক্ষেপ

দীর্ঘদিনের চেনাজানা রুনা ধরা গিয়েছেন স্লিম, গ্ল্যামারাস হয়ে। এ বদলে যাওয়া রুনাকে নিয়ে এবার নতুন মিশন শুরু করেছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।

ঈদের ছুটির পর শুটিং শুরু করেছেন তারা। কাজ করেছেন ‘আউটসাইডার’ নামে একটি নাটকে। এটি রচনা করেছেন মেসবাহ উদ্দিন সুমন ও পরিচালনা করছেন রুবেল হাসান। মূলত স্বামী-স্ত্রীর বিচ্ছেদ হওয়ার পর সন্তান নিয়ে নানা ধরনের সমস্যা ঘিরেই এ নাটকের গল্প এগিয়ে যায়।

নাটকে অপূর্ব ও রুনা অভিনয় করেছেন স্বামী-স্ত্রীর চরিত্রে। এরইমধ্যে রাজধানীর বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। এটি প্রচার হবে চ্যানেল আইতে।

আরও পড়ুন: আসছে শাকিব খানের ‘প্রিয়তমা’

এতে অভিনয় প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘এর আগেও রুনার সঙ্গে অভিনয় করেছি। নিঃসন্দেহে একজন ভালো অভিনেত্রী। জীবন ঘনিষ্ঠ গল্পে আবারও তার সঙ্গে কাজ করে ভালো লাগল। দর্শকেরও ভালো লাগবে নাটকটি।’

রুনা খান বলেন, ‘অপূর্বর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সবসময়ই আসলে দুর্দান্ত। অনেকদিন পর তার সঙ্গে কাজ করে ভালো লাগল।’

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সাংসদরা

ভারতের নির্বাচন কমিশনের কার্যক্রম ও নীতির প্রতিবাদে দেশের তরুণ প্রজন্মের (জেন...

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে প্রকল্প বাস্তবায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প বাস্তবায়...

প্রশ্নফাঁসে যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ১৬ অক্টোবর

প্রশ্নফাঁসের ঘটনায় যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপ...

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে প্রধানমন্ত্রীর সহযোগিতার আশ্বাস

মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎ...

পরাজিত শক্তির চক্রান্ত ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমানুল্লাহ আমান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা