সংগৃহীত
বিনোদন

নতুন ওয়েব ফিল্মে রুনা 

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রুনা খান। নতুন একটি ওয়েব ফিল্মের কাজ শেষ করলেন। নাম ‘শোধ’। পরিচালনা করেছেন অভিনেতা ও নির্মাতা শাহরিয়ার নাজিম জয়। সিনেমায় রুনার চরিত্রের নাম রুপা। রুপার স্বামী মফিজ চরিত্রে অভিনয় করেছেন শাহরিয়ার নাজিম জয়।

আরও পড়ুন: জিনাত বরকতউল্লাহ আর নেই

সিনেমাটিতে ২ টি ভিন্ন লুকে দেখা যাবে রুনাকে। রুনা খান জানায়, ‘আমাদের আশপাশের চেনা-জানা গল্প নিয়েই শোধ নির্মাণ হয়েছে। সিনেমাটি দেখার সময় দর্শকেরা গল্পের সঙ্গে নিজেকে মেলাতে পারবে। রুপা চরিত্রে আমি অভিনয় করেছি। গ্রামের এক গৃহবধূ রুপার গল্প দিয়েই শুরু, কাহিনির ধারাবাহিকতায় সেই রুপা হয়ে ওঠে শহরের আধুনিক নারী। একসাথে দুটি ভিন্ন চরিত্র ফুটিয়ে তোলাটা এক ধরনের চ্যালেঞ্জ। আমি সব সময়ই চ্যালেঞ্জ নিতে ভালোবাসি। তাই কাজটি উপভোগ করেছি।’

রুনা খান ও শাহরিয়ার নাজিম জয় ছাড়াও আরও অভিনয় করেছেন মৌসুমি মৌ ও তানজিয়া জামান মিথিলা। মানিকগঞ্জ ও গাজীপুরের বিভিন্ন লোকেশনে
শুটিংয়ের কাজ শেষ হয়েছে। ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে শিগগির মুক্তি পাবে ওয়েব সিনেমাটি।

আরও পড়ুন: মাহফুজের নায়িকা পরীমণি

গত মাসেই ‘বক: দ্য সোল অব ন্যাচার’ নামের একটি সিনেমার শুটিং শেষ করেছেন রুনা খান। মাসুদ পথিক জীবনানন্দ দাশের ‘আট বছর আগের একদিন’ অবলম্বনে সিনেমাটি নির্মাণ করছেন। শুটিং হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের হাওরে। নির্মাতা একটি পরিবারের মাধ্যমে বাংলার জীবন ও প্রকৃতির নানা প্রসঙ্গ তুলে ধরেছেন।রুনার বিপরীতে রয়েছেন রতন দেব। এছাড়াও রয়েছে আব্রাহাম তামিম, এলিনা শাম্মী, সাফওয়ান মাহমুদ প্রমুখ।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

বাংলা রকের জীবন্ত কিংবদন্তি জেমস

রকসংগীতের দুনিয়ায় কিছু কণ্ঠ শুধু গান গায় না, বরং আস্ত একটা সময়কে ধারণ করে বেঁ...

মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি সংকট ও লাগেজ পেতে দেরি হওয়াকে কেন...

অবশেষে সৌদি ও আমিরাতের মধ্যে বরফ গলছে!

সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক নিয়ে কিছুদিন ধরে নানা গুঞ্জন চললেও...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা