বিনোদন

শাকিব-বুবলীর মুখোমুখি অপু-জয়!

বিনোদন ডেস্ক: ঢালিউড সুপারস্টার শাকিব খান ও ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলীর ‘লিডার-আমিই বাংলাদেশ’ নামের ছবিটি আসন্ন ঈদে মুক্তি পেতে চলেছে। ইতিমধ্যে খানিকটা প্রচার-প্রচারণাও শুরু হয়েছে।

আরও পড়ুন: প্রতিটা দিন আমার দুশ্চিন্তায় কেটেছে

তবে জানা গেলো অপু বিশ্বাসের ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমাটি এবার ঈদেই আসছে। ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমায় অপু বিশ্বাসের সঙ্গে জুটি বেঁধেছেন নায়ক জয় চৌধুরী।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জয় চৌধুরী বলেন, এর আগে কয়েকবার সিনেমাটি মুক্তির কথা কথা থাকলেও বেশকিছু কারণে ছবিটি মুক্তি দেওয়া সম্ভব হয়নি। অবশেষে গত ৩১ মার্চ আমাদের ছবিটি সেন্সর পেয়েছে। সেই সঙ্গে অনেক প্রশংসা পেয়েছে। এরই মধ্যে হল বুকিংও শুরু হয়েছে। এছাড়া বাংলাদেশের বেশ কয়েকটি শিল্পকলা একাডেমিতে সিনেমাটি চালানো হবে।’

আরও পড়ুন: আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া

তিনি আরও বলেন, ‘অপু বিশ্বাসাসের সঙ্গে এবার ঈদে আমার ছবি আসছে এটা আমার জন্য অনেক বড় একটি বিষয় ও বড় পাওয়া। এই ছবিতে দর্শকরা নতুন কিছু পাবে।’

‘প্রেম প্রীতির বন্ধন’ পরিচালনা করেছেন করছেন সোলায়মান আলী লেবু। অপু-জয় ছাড়াও প্রেম প্রীতির বন্ধনে অভিনয় করছেন মিশা সওদাগর, আমান রেজা, তাহমিনা মৌ, এল আর খান সীমান্ত, হারুন কিনিঞ্জার, হায়দার আলী, জাদু আজাদ প্রমুখ।

এদিকে ঈদে শতাধিক হলে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খান অভিনীত ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমা। বিষয়টি নিশ্চিত করে সিনেমার পরিবেশনা ব্যবস্থাপক এম এম মঞ্জুর রহমান বলেন, ঈদে লিডার আসবে কনফার্ম। এই সপ্তাহে সিনেমার টিজার এবং পরে গান মুক্তি দেওয়া হতে পারে।

আরও পড়ুন: তাসনিয়ার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

গণমাধ্যমকে তিনি বলেন, শাকিব খানের ‘লিডার আমিই বাংলাদেশ’ এবং ‘আগুন’ দুটি সিনেমা ঈদে মুক্তির কথা ছিলো। কিন্তু নির্মাতা সূত্রে জানতে পেরেছি, ‘আগুন’ ঈদে মুক্তি পাবে না। সেই হিসেবে শাকিবের ঈদের একমাত্র সিনেমা হতে যাচ্ছে ‘লিডার’!

তিনি আরও বলেন, ‘আমরা প্রত্যাশা করছি, ১০০-এর বেশি হল পাবে ‘লিডার’। কারণ সারাবছর সিনেমা হলে শাকিবের সিনেমার চাহিদা অন্যরকম। তার নতুন সিনেমা না পাওয়ায় পুরাতন সিনেমা চালানো হয়। এক বছর পর হিরোর সিনেমা আসবে। সিঙ্গেল স্ক্রিনের প্রতিটি হল মালিকরা চাইবেন হিরোর সিনেমা। দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে প্রত্যাশা রাখছি, ঈদে ‘লিডার’ ১০০-এর মতো হল পাবে।’

আরও পড়ুন: আইপিএল উদ্বোধনে দক্ষিণী তারকারা

সিনেমাটির কাহিনি ও সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন দিল। এতে শাকিব-বুবলী ছাড়াও বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহিদুজ্জামান সেলিম, এল আর সীমান্ত, সুব্রত প্রমুখ।

গত বছরের ২৬ ডিসেম্বর বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পায় বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড প্রযোজিত এই সিনেমাটি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা