ছবি: ইনস্টাগ্রাম
বিনোদন

মেকআপ ছাড়া ভিডিওতে বিড়ম্বনায় শুভশ্রী

বিনোদন ডেস্ক: টালিউডের দর্শকপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সম্প্রতি কোনোরকম মেকআপ ছাড়াই ইনস্টাগ্রামে একটি মজার ভিডিও দিয়েছিলেন এ অভিনেত্রী।

আরও পড়ুন: বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণে ‘বিটিএস’

ইনস্টাগ্রামের সেই ভিডিওতে দেখানো হয়েছিল প্রিয় বন্ধু ফোন না তুললে ঠিক কি করা উচিত। ভিডিওতে শুভশ্রীর পরনে ছিল সাদা রঙের একটি স্যাটিনের শার্ট। ঠোঁটে লিপস্টিক। তবে মুখে কোনোরকম মেকআপ করেননি অভিনেত্রী।

সংক্ষিপ্ত সেই ভিডিও অনুরাগীদের মনে ধরে। পোস্টের কমেন্ট বক্সে অভিনেত্রীকে সে কথা জানিয়েছেন । কিন্তু বিপত্তি বাঁধে অন্য জায়গায়। নেটিজেনদের একাংশ শুভশ্রীর মেকআপহীন চেহারা নিয়ে কটাক্ষ শুরু করেন।

আরও পড়ুন : আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া

একজন কমেন্টে লেখেন, ‌‘প্লাস্টিক সার্জারিটা কতটা খারাপ হয়েছে। মনে হচ্ছে যেন মুখ থেকে প্লাস্টিক গলে পড়ছে।’ আবার আরেকজন লেখেন, ‘আপনার স্কিন এত খারাপ হয়ে গিয়েছে কেন? ডাক লিপ করতে গিয়ে ঠোঁটের নিচে দাগ করে ফেলেছে। ভালো সার্জেন না যে-ই করেছেন। একজনের কথায় আবার খানিক আফসোসের সুর। তিনি লিখেছেন, ‘পরিণীতায় অভিনয় করার সময়ে অনেক বেশি সুন্দর ছিলেন আপনি।’ এমনই অসংখ্য মন্তব্যে ভরে উঠেছে শুভশ্রীর পোস্টের কমেন্ট বক্স।

তবে ট্রল-কটাক্ষ নিয়ে কোনো মাথা ব্যথা নেই অভিনেত্রীর। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আগে খারাপ লাগত, এখন যারা ট্রল করে তারা আমার কাছে অদৃশ্য।’

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

৭১ ও ২৪-এ সশস্ত্র বাহিনীর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে : প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা