বিনোদন

বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণে ‘বিটিএস’

বিনোদন ডেস্ক : দক্ষিণ কোরিয়ার আইন অনুসারে শারীরিকভাবে সক্ষম প্রতিটি প্রাপ্তবয়স্ক পুরুষকে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ নিতে হয়। এবার এ তালিকায় নাম লেখালেন কোরিয়ান পপ সঙ্গীতের বহুল জনপ্রিয় ব্যান্ড দল বিটিএস তারকা জে হোপ। দ্বিতীয় বিটিএস সদস্য হিসেবে সামরিক ক্যাম্পে যোগ দিচ্ছেন তিনি। এর আগে, গত বছরের ডিসেম্বরে সেনাবাহিনীতে যোগদান করেন ব্যান্ডের আরেক সদস্য জিন।

আরও পড়ুন : আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া

শনিবার (১ এপ্রিল) জে হোপের তালিকাভুক্তির খবরটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে তার এজেন্সি বিগহিট মিউজিক। জানা যায়, তিনি একজন সক্রিয় দায়িত্বপ্রাপ্ত সৈনিক হিসেবে সেনাবাহিনীতে যোগদান করবেন।

জে হোপ জানিয়েছেন, আগামী ৩ মার্চ তার নতুন একক অ্যালবাম ‘অন দ্য স্ট্রিট’ প্রকাশের পরই সামরিক বাহিনীতে যোগ দেবেন তিনি।

সম্প্রতি বিগহিট মিউজিক একটি বিবৃতি প্রকাশ করেছে। যার মাধ্যমে ভক্তদের তার প্রবেশ অনুষ্ঠানে যোগদান করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। তালিকাভুক্তির দিনে কোনো পাবলিক ইভেন্ট অনুষ্ঠিত হবে না। কারণ, বিদায় অনুষ্ঠানে শুধুমাত্র সামরিক কর্মী এবং তাদের পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন। অবশ্য এই তারকা কবে সামরিক ক্যাম্পে যোগদান করবেন তার কোনো নির্দিষ্ট তারিখ বিবৃতিতে প্রকাশ করা হয়নি।

আরও পড়ুন : বলিউড ছেড়ে রাজনীতিতে যাচ্ছেন পরিণীতি!

প্রসঙ্গত, ১৯৫৭ সাল থেকে এই পর্যন্ত দক্ষিণ কোরিয়ার আইন অনুসারে বাধ্যতামূলক সামরিক পরিষেবা বিদ্যমান। যা শারীরিকভাবে সক্ষম প্রতিটি পুরুষকে ১৮ থেকে ৩৫ বছর বয়সের মধ্যে শেষ করতে হয়। নিজস্ব আবেদন অনুসারে, প্রতিটি প্রাপ্তবয়স্ক পুরুষকে সেনাবাহিনী এবং মেরিনে ১৮ মাস, নৌবাহিনীতে ২০ মাস এবং বিমানবাহিনীতে ২১ মাস কাজ করে সামরিক প্রশিক্ষণ শেষ করতে হয়।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

আদর্শ ব্যাটার গড়লেন কোহলি

ওয়ানডে ফরম্যাটে রেকর্ড বইয়ে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখলেও ‘আল্টিমেট&rsq...

নাহিদ রানার ফেরা নিয়ে শঙ্কা

দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর কদিন বাদেই ২২ গজে বল হাতে ফেরার প্রস্তুতি নিচ্ছ...

শোয়েব আখতারকে চাইছে পিসিবি

ইংল্যান্ড সফরে শোচনীয় ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেটের ‘থিংক ট্যাংক&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা