বিনোদন

মুক্তি পাচ্ছে ‘বীরকন্যা প্রীতিলতা’

বিনোদন ডেস্ক : মুক্তি পাচ্ছে বাংলার প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনী নিয়ে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বীরকন্যা প্রীতিলতা’। সিনেমাটি কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস ‘ভালোবাসা প্রীতিলতা’ অবলম্বনে নির্মিত।

আরও পড়ুন: আমার শরীর নিয়েও মানুষের সমস্যা

বুধবার (১ ফেব্রুয়ারি) বসুন্ধরা সিটি শপিংমলে স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীতে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রীতিলতা চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। তার বিপরীতে মনোজ প্রামাণিককে দেখা যাবে বিপ্লবী রামকৃষ্ণের চরিত্রে।

‘বীরকন্যা প্রীতিলতা’র নির্মাতা প্রদীপ ঘোষ বলেন, আপাতত পাঁচটি সিনেপ্লেক্সে এটি মুক্তি পাবে। পাশাপাশি ইউজিসির নির্দেশে দেশের ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি দেখানো হবে সিনেমাটি। এছাড়া সিনেমা হলে ছাত্রছাত্রীদের জন্য অর্ধেক টিকিটে এটি দেখানো হবে।

আরও পড়ুন: দুই আসনেই জয়লাভ করব

উল্লেখ্য, মাস্টার দা সূর্য সেনের নেতৃত্বে অভ্যুত্থানের মধ্য দিয়ে চট্টগ্রাম চারদিন স্বাধীন ছিল। প্রীতিলতা সূর্য সেনের নেতৃত্বে একটি বিপ্লবী দলে যোগদান করেন। তিনি ব্রিটিশ প্রমোদ কেন্দ্র ইউরোপিয়ান ক্লাবে সফলভাবে হামলা করেন। বিপ্লবীরা ক্লাবে অগ্নিসংযোগ করে এবং পরে ঔপনিবেশিক পুলিশের হাতে ধরা পড়ে। গ্রেফতার এড়াতে প্রীতিলতা সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেন। তাকে "বাংলার প্রথম নারী শহীদ" হিসেবে প্রশংসিত করা হয়। প্রীতিলতার আত্মাহুতির বীরচিত এই ঐতিহাসিক ঘটনার বিবরণ নিয়েই তৈরি ‘বীরকন্যা প্রীতিলতা’ সিনেমাটি।

সান নিউজ/জেএইচ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা