রাশমিকা মান্দানা
বিনোদন

আমার শরীর নিয়েও মানুষের সমস্যা

সান নিউজ ডেস্ক: ভারতের ‘জাতীয় ক্রাশ’ খ্যাত দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। তেলেগু ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমাতে অভিনয় করে ভারতজুড়ে খ্যাতি পেয়েছেন তিনি। এই সিনেমার ‘সামি সামি’ গানে তার নাচ দেখে মুগ্ধ হয়েছেন সবাই।

আরও পড়ুন: অপূর্ণ ইচ্ছেগুলো পূর্ণ হচ্ছে

কিন্তু ব্যক্তিগত কারণে বেশ কয়েক মাস ধরে টানা আলোচনায় রয়েছেন এই অভিনেত্রী। সিনেমা নিয়ে মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছিলেন রাশমিকা। ট্রলের শিকার রাশমিকাকে কটূ কথাও কম শুনতে হয়নি! এসব বিষয় নিয়ে কয়েক দিন আগে একটি ইউটিউব চ্যানেলকে সাক্ষাৎকার দেন রাশমিকা।

রাশমিকা বলেন, ‘আমার শরীর নিয়ে মানুষের সমস্যা। আমি শরীর চর্চা করলে পুরুষের মতো দেখায় আর না করলে মোটা বলে। যদি বেশি কথা বলি তাও সমস্যা, কম কথা বললেও ভাবে অহংকারী! আমি শ্বাস নিলেও সমস্যা, না নিলেও সমস্যা। সুতরাং আপনি আমার কাছে কী চান? আমি থাকব না চলে যাব?’

তিনি আরও বলেন, ‘আমাকে নিয়ে যদি আপনার সমস্যা হয়, তবে বলুন আপনার কী সমস্যা? আপনার কেন এই সমস্যা হচ্ছে? মানুষ এমন কিছু শব্দ ব্যবহার করে যা আমাকে মানসিকভাবে নেতিবাচক প্রভাব ফেলে।’

আরও পড়ুন: নাটক ছাড়ছেন না, সুযোগ দিচ্ছেন!

প্রসঙ্গত, রাশমিকা মূলত তেলুগু এবং কন্নড় চলচ্চিত্রে অভিনয় করে থাকেন। গণমাধ্যম এবং কন্নড় চলচ্চিত্র শিল্পে তিনি 'কর্ণাটক ক্রাশ' নামে পরিচিত। খুবই স্বল্পসংখ্যক অভিনেত্রীর মধ্যে রাশমিকা অন্যতম, যিনি অল্প সময়ের মাঝে কোন চলচ্চিত্রে ১ বিলিয়ন রুপি আয় করেছিলেন। তেলুগু এবং কন্নড় চলচ্চিত্র শিল্পে তিনি অন্যতম জনপ্রিয় এবং সর্বাধিক বেতনের একজন অভিনেত্রী।

রাশমিকা ২০১৬ সালের কন্নড় চলচ্চিত্র কিরিক পার্টি-এর মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেছিলেন। ২০১৭ সালে তিনি চমক এবং আঞ্জানী পুত্রা নামক দুটি বাণিজ্যিকভাবে সফল চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। পরে তিনি ২০১৮ সালের প্রণয়ধর্মী চলচ্চিত্র চালো দিয়ে তেলুগু চলচ্চিত্রে অভিষেক করেছিলেন। একই বছর তিনি গীতা গোবিন্দম-এ অভিনয় করেছিলেন, যা তেলুগু চলচ্চিত্রে সর্বাধিক মুনাফা অর্জনকারীদের তালিকায় স্থান করে নেয় এবং তিনি ব্যাপক পরিচিতি অর্জন করতে সক্ষম হন। তার তৃতীয় তেলুগু প্রকল্পটি ছিল দেবদাস নামে একটি তারকাবহুল বড় বাজেটের চলচ্চিত্র। কন্নড় চলচ্চিত্র শিল্পে প্রথম হ্যাট্রিক-হিট করার পরে তেলুগু চলচ্চিত্র শিল্পেও একই বছরে পরপর তৃতীয় সফল চলচ্চিত্র হিসাবে এটি চিহ্নিত হয় এবং তেলুগু ও কন্নড় চলচ্চিত্রে মুখ্য অভিনেত্রী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

রাশমিকা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মিশন মজনু’। গত ২০ জানুয়ারি মুক্তি পায় এটি। এ ছাড়াও ‘অ্যানিমেল’, ‘পুষ্পা টু’ সিনেমায় দেখা যাবে এই অভিনেত্রীকে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হাটলক্ষীগঞ্জে দীর্ঘদিন ধরে হয়নি সড়ক সংস্কার

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাটলক্ষীগঞ্জ প্রবেশদ্বারের প্রধান সড়কটির...

বোয়ালমারীতে নদী থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুণবহা ইউনিয়নের গুণবহা চরপাড়া এলাকায় বারাশিয়া নদী...

মুন্সীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৯ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মো. সেলিম ব্যাপারী (৪২)...

মুন্সীগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৯ জন

মুন্সীগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে...

গজারিয়াতে ডিবি পরিচয়ে অটোরিকশা চুরি, গ্রেপ্তার ৪

মুন্সীগঞ্জের গজারিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার মাধ্যমে ব্যাটারিচালিত অটোরি...

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা