ছবি : সংগৃহিত
বিনোদন

নাটক ছাড়ছেন না, সুযোগ দিচ্ছেন!

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার থেকে বিজয়ী হয়ে মিডিয়া জগতে আসেন। এরপর বড় ছেলে, পুনর্জন্মসহ সহ বেশ কিছু নাটকে অভিনয় করে পান সুখ্যাতি।

আরও পড়ুন : জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২১ যারা পেলেন

বাংলাদেশে নাটকের অভিনেত্রীদের মধ্যে তিনিই নিয়ে থাকেন সর্বোচ্চ পারিশ্রমিক। এখন নাটকে তেমন একটা দেখা যায় না তাকে। বর্তমানে এই অভিনেত্রীকে এখন স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতেই বেশি দেখা যায়।

অনেকের ধারণা নাটকে কাজ করা হয়তো ছেড়ে দিয়েছেন মেহজাবীন। তিনি জানিয়েছেন, নাটকে অভিনয় ছাড়ছেন না তবে জায়গা বদল করে নতুনদের সুযোগ করে দিচ্ছেন।

আরও পড়ুন : ঢাকাই জামদানিতে নজর কাড়া রানি

রোববার (২৯ জানুয়ারি) রাতে আয়োজন করা হয় ওয়েব সিরিজ ‘দ্য সাইলেন্স’-এর প্রিমিয়ার। ঐ অনুষ্ঠানে গণমাধ্যমের সঙ্গে বেশ খোলামেলা কথা বলেছেন মেহজাবীন চৌধুরী।

একপর্যায়ে নাটক ছাড়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি আসলে নাটক ছাড়ার কথা কখনোই বলিনি। আমি নাটকেরই মেয়ে।’

এবারের ভালোবাসা দিবস উপলক্ষে তার একমাত্র কাজ এই ওয়েব সিরিজে। মেহজাবীনের ভাষায়, ‘এই ভ্যালেন্টাইনে একটাই কাজ আমার। সেটি হলো ‘দ্য সাইলেন্স’। এটাই দেখবেন একমাস। মানে পুরো ফেব্রুয়ারিজুড়ে।’’

আরও পড়ুন : শুটিংয়ে দগ্ধ অভিনেত্রী

অনুষ্ঠানে তিনি আরও বলেন, ‘আমরাই যদি কনটিনিউ করি তাহলে তো হবে না। একটা জায়গা থেকে অন্য জায়গায় যেতে হবে আমাদের। আবার অন্যদের জন্যও জায়গা করে দিতে হবে। এখন অনেকেই ভালো করছে ইয়াং জেনারেশনের। তাদের জায়গা দিতে হবে। তারা অনেক ভালো করুক। আমি মনে করি ওদের সাপোর্ট দরকার।’

প্রসঙ্গত, সাইকোলজিক্যাল থ্রিলার গল্পের ‘দ্য সাইলেন্স’ সিরিজটি নির্মাণ করেছেন ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা ভিকি জাহেদ। সোমবার (৩০ জানুয়ারি) থেকে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে দেখা যাবে ওয়েব সিরিজটি।

আরও পড়ুন : বন্ধুত্বের জোরেই সম্পর্ক টিকে আছে!

এতে মেহজাবীনের বিপরীতে অভিনয় করেছেন শ্যামল মাওলা। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন বিজরী বরকতউল্লাহ ও আজিজুল হাকিম।

সান নিউজ/ জেএইচ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা