প্রার্থনা ফারদিন দীঘি
বিনোদন

অপূর্ণ ইচ্ছেগুলো পূর্ণ হচ্ছে

সান নিউজ ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। কাজ করেছেন কয়েকটি সিনেমায়। সেই সুবাদে প্রায়শই তাকে নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুন: হাসপাতালে ভর্তি ইলিয়ানা

সবমিলে ক্যারিয়ারে ব্যস্ত সময় পার করছেন দীঘি। এর পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও দারুণ সক্রিয় তিনি। প্রতিনিয়ত ছবি, ভিডিও পোস্ট করেন। সেগুলো নিয়ে অনুসারীদের মধ্যে চর্চার অন্ত নেই।

সম্প্রতি একটি কাজের সূত্র ধরে দীঘি বললেন, অপূর্ণতাগুলো একটু একটু করে রং পাচ্ছে। ফলে বলা যায় পূর্ণতার ডালে রং লাগছে।

তিনি আরও বলেন, জীবনে একটা অপূর্ণতা ছিল বা জীবনে যে জিনিসগুলো কখনো হয়নি, সেসব একটু একটু করে পূর্ণতা পাচ্ছে।

আরও পড়ুন: প্রকাশ্যে প্রিয়াঙ্কার মেয়ে

‘শ্রাবণ জোছনা’ নামের একটি সিনেমার শুটিং শেষ করেছেন দীঘি। এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো অনুদানের সিনেমায় অভিনয় করলেন তিনি।

অভিনেত্রী বলেন, এই সিনেমায় কাজের অভিজ্ঞতা খুবই ভালো। অনেকগুলো লোকেশনে সিনেমাটির শুটিং হয়েছে। ফরিদপুরে শুটিং করার সময় তাপমাত্রা নেমে যেত ৮-৯ ডিগ্রিতে, সেই ঠাণ্ডায় আমরা শুটিং করেছি।

দীঘি বলেন, সবাই কো-অপারেট করেছে বলেই এই সিনেমার শুটিং সম্পন্ন করেছি। সবাই আমার খেয়াল রেখেছে, আমি যেন ঠাণ্ডায় অসুস্থ হয়ে না যাই। তাই এটা খুব সুখকর একটা বিষয়। আনন্দময় সময়ের মধ্য দিয়ে সিনেমার শুটিং শেষ হয়েছে।

আরও পড়ুন: বন্ধুত্বের জোরেই সম্পর্ক টিকে আছে!

এ সময় দীঘি কৃতজ্ঞতা জানান নির্মাতা খোকন, সহ-অভিনেতা নূরসহ সকল কুশীলবের প্রতি। এদিকে, আগামী ফেব্রুয়ারি থেকে দীঘির ফেরা সিনেমার শুটিং শুরু হতে যাচ্ছে। এই ছবি নিয়েও দীঘির প্রত্যাশা দীর্ঘ।

প্রসঙ্গত, ব্যক্তিগত জীবনে দীঘি চলচ্চিত্র পরিবারের সন্তান। তার বাবা সুব্রত বড়ুয়া চলচ্চিত্র অভিনেতা এবং মা দোয়েল চলচ্চিত্র নায়িকা। ২০১১ সালে দীঘির মা দোয়েল মারা যান।

দীঘি ছোটবেলায় বাবার কাছে ময়না পাখির নাম ধরে ডাকার সংলাপ বলে দেশজুড়ে সাড়া ফেলেছিলেন। সেই সাড়া এতটাই ছিল যে ২০০৬ সালে নিজের প্রথম ‘কাবুলিওয়ালা’ সিনেমায় অভিনয় করে দীঘি জিতে নিয়েছিলেন শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

দীর্ঘ ১৫ বছর পর সেই দীঘির নামের আগে ‘নায়িকা’ তকমা লেগেছে গত বছরের মার্চে। মুক্তি পেয়েছে তার অভিনীত প্রথম সিনেমা ‘তুমি আছো তুমি নেই’। এরপর ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ শিরোনামে আরও একটি সিনেমা মুক্তি পেয়েছে দীঘির। বড় পর্দার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও আত্মপ্রকাশ করেছেন তিনি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা