শাহরুখ খান
বিনোদন

বলিউড বাদশাকে প্রাণনাশের হুমকি

সান নিউজ ডেস্ক: গত ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে বলিউড বাদশা শাহরুখ খানের আলোচিত সিনেমা ‘পাঠান’।

আরও পড়ুন: প্রথম দিনেই পাঠানের ১০ রেকর্ড

দুই দিনেই বক্স অফিসে রেকর্ড গড়লো সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’। প্রচুর প্রশংসা পাচ্ছেন কিং খান। এরই মাঝে মেরে ফেলার হুমকি পেলেন তিনি।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) মুম্বাইয়ের মৌলভি রহমান বলিউড কিংকে প্রাণনাশের হুমকি দেন।

মৌলভি বলেন, এই ছবি নিষিদ্ধ হওয়া উচিত। শাহরুখ নিজে যা খুশি করুক, কিন্তু মুহাম্মদকে অপমান করলে, তাকে ছেড়ে দেওয়া হয় না। শাহরুখ খাঁটি মুসলিম নয়, দক্ষিণপন্থী সংগঠনগুলো শাহরুখের বাড়ি যাক এবং তাকে গুলি করে মেরে ফেলুক।

মুক্তির আগেই থেকে ‘পাঠান’ বিতর্কের মুখে পড়ে। ‘বেশরম রং’ গানে দীপিকার গেরুয়া বিকিনিকে কেন্দ্র করে সনাতন ধর্মীয় ভাবাবেগকে আঘাত করা হয়েছে জানিয়ে একদল ছবিটি বয়কটের ঘোষণা দেয়।

এদিকে কন্নড় সিনেমা ‘কেজিএফ ২’-এর পর প্রথম দিনে হিন্দি সংস্করণ থেকে ‘পাঠান’ সর্বোচ্চ আয় করেছে, যা ৫৫ কোটি রুপি। ‘কেজিএফ ২’-এর রেকর্ড ছিল ৫৩.৯৫ কোটি রুপি। বক্স অফিস বলছে, শুধুমাত্র হিন্দিতেই ‘পাঠান’ আয় করে প্রায় ৭০ কোটি রুপি।

সারা বিশ্বে প্রায় ৮ হাজার পর্দায় প্রদর্শিত হয়েছে এই সিনেমাটি। বিশ্লেষকরা ধারণা করছেন, ‘পাঠান’ সামনে আরও অনেক রেকর্ড গড়বে।

আরও পড়ুন: মুক্তি পেল ‘পাঠান’

‘পাঠান’ মুক্তির মধ্য দিয়ে প্রায় ২৫টি বন্ধ হয়ে যাওয়া স্ক্রিনও খুলেছে নতুন করে। অনেকের ধারণা সিনেমাটি ভারতীয় ইন্ডাস্ট্রির মোড় ঘুরিয়ে দেবে। শেষপর্যন্ত ২৫০ কোটি বাজেটের এই সিনেমা আরও কত রেকর্ড নিজের করে নেয় সে ‍দিকেই তাকিয়ে ভক্ত ও সমর্থকরা।

উল্লেখ্য, ‘পাঠান’ নির্মাণ করেছেন সিদ্ধার্থ আনন্দ। এতে একজন ‘র’ এজেন্টের ভূমিকায় অভিনয় করেছেন শাহরুখ খান। ভিলেন হিসেবে আছেন জন আব্রাহাম। আর নায়িকা দীপিকা পাড়ুকোন। বিশেষ চমক হয়ে দেখা দেবেন সালমান খানও।

সান নিউজ/এনজে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা