ছবি-সংগৃহীত
বিনোদন

মুক্তি পেল ‘পাঠান’

সান নিউজ ডেস্ক: দীর্ঘ পাঁচ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ভারতে মুক্তি পেল বলিউড বাদশা শাহরুখ খানের নতুন সিনেমা ‘পাঠান’।

আরও পড়ুন: মুক্তির আগেই টিকিট বিক্রির ধুম!

বুধবার (২৫ জানুয়ারি) বিশ্বের একশোটিরও বেশি দেশে একযোগে মুক্তি পাচ্ছে ‘পাঠান’। এ সিনেমায় শাহরুখের বিপরীতে রয়েছেন দীপিকা পাড়ুকোন।

ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশনের ভাইস প্রেসিডেন্ট নেলসন ডি’সুজা জানিয়েছেন, ‘বিদেশী অঞ্চলে যশ রাজ ফিল্মের জন্য সবচেয়ে বেশি পরিসরে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র হিসেবে রেকর্ড গড়তে যাচ্ছে পাঠান।

প্রকৃতপক্ষে, এটি ভারতীয় চলচ্চিত্রের জন্য বিশ্বব্যাপী সর্বাধিক দেশে মুক্তির রেকর্ড! শাহরুখ খান আন্তর্জাতিকভাবে সবচেয়ে বড় সুপারস্টারদের মধ্যে একজন। সিনেমাটি যে হাইপ বহন করছে তার পরিপ্রেক্ষিতে পাঠানকে সারা বিশ্বে মুক্তি দেওয়ার বিশাল চাহিদা রয়েছে।’

আরও পড়ুন: মুক্তি পেতে যাচ্ছে ‘শনিবার বিকেল’

শাহরুখের ফিরে আসা সিনেমা ‘পাঠান’ নিয়ে সিনেমাপ্রেমীদের আগ্রহ এতটাই বেশি যে, সিনেমাটির অগ্রিম টিকিট বুকিংয়ে রেকর্ড গড়ে ফেলেছে। ভারতের অনেক রাজ্যে সিনেমা হল মালিকেরা দর্শকদের চাপ সামলে সকাল ৬টাতেও শো রেখেছে। সেগুলোতে ছিল দর্শকের উপচে পরা ভিড়।

তবে গুঞ্জন উঠেছে, মুক্তির আগে অনলাইনে ফাঁস হয়ে গেছে শাহরুখের কামব্যাক ‘পাঠান’। দাবি করা হচ্ছে, দু’টি ওয়েবসাইটে ছবির পাইরেটেড ভার্সান পাওয়া যাচ্ছে।

শোনা যাচ্ছে, ‘ফিল্মজিল্লা’ এবং ‘ফিল্মিব়্যাপ’ নামের দু’টি সাইটে পাওয়া যাচ্ছে ‘পাঠান’ সিনেমার পাইরেটেট ভার্সান। দু’টি সাইটেই ‘ক্যামরিপ’ ও ‘প্রি ডিভিডি রিপ’ ভার্সান পাওয়া যাচ্ছে বলেই দাবি করা হচ্ছে।

আরও পড়ুন: মৃত্যুর স্বাদ গ্রহণ করেছি!

তবে বাংলাদেশে ‘পাঠান’ এখনই মুক্তি পাচ্ছে না। কিছু আইনি জটিলতায় আটকে আছে সিনেমাটি।

এর আগে সিনেমার টিজার মুক্তির পর থেকে নানা কারণে বিতর্ক দানা বেঁধেছিল। কখনও ‘বেশরম রং’ গানে দীপিকা পাড়ুকোনের পোশাকের রং ও ধরন নিয়ে বিতর্ক। কখনও আবার ছবি মুক্তি নিয়ে বজরং দলের একের পর এক হুমকি। ছবি মুক্তির সপ্তাহ কয়েক আগে থেকেই বিতর্কের কারণে কোণঠাসা ছিলেন নির্মাতারা।

কিন্তু অগ্রিম বুকিংয়ের সংখ্যা দেখে ‘পাঠান’ সংশ্লিষ্টরা যেন প্রাণ ফিরে পেলেন। নির্ধারিত সময়ের আগেই শুরু হয়েছে অগ্রিম বুকিং। তাতে দেখা যাচ্ছে ইতোমধ্যে ১ লাখের বেশি টিকিট বিক্রি হয়ে গেছে। সিনেমা ব্যবসায়ীদের ধারণা, এই ছবি মুক্তির দিন ৩০ কোটি টাকার বেশি ব্যবসা করবে। তাদের ইঙ্গিত, মুক্তির পর বিশ্বব্যাপী ৩০০ কোটি টাকা ব্যবসা করতে এই ছবির সময় লাগবে সপ্তাহ খানেক।

আরও পড়ুন: সা রে গা মা চ্যাম্পিয়ন লামা

উল্লেখ্য, ‘পাঠান’ নির্মাণ করেছেন সিদ্ধার্থ আনন্দ। এতে একজন ‘র’ এজেন্টের ভূমিকায় অভিনয় করেছেন শাহরুখ খান। ভিলেন হিসেবে আছেন জন আব্রাহাম। আর নায়িকা দীপিকা পাড়ুকোন। বিশেষ চমক হয়ে দেখা দেবেন সালমান খানও।

সান নিউজ/জেএইচ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা