বিনোদন

মুক্তির আগেই টিকিট বিক্রির ধুম!

সান নিউজ ডেস্ক: ২০২৩ সালের ২৫ জানুয়ারি বলিউড বাদশাহ অভিনীত‘পাঠান’সিনেমাটি মুক্তি পাচ্ছে । তিন বছর পর বড় পর্দায় ফিরছেন বলিউড বাদশা শাহরুখ খান। আর তাই দর্শকরা যেন হুমড়ি খেয়ে পড়েছেন। ফলে ‘পাঠান’ এর টিকিটের জন্য রীতিমতো হাহাকার লেগে গেছে।

আরও পড়ুন: আমার কিছু শারীরিক জটিলতা ছিল

ফলে সিনেমাটি নিয়ে তুমুল উত্তেজনা এবং আগ্রহ তৈরি হয়েছে। কিন্তু তার চেয়েও বেশি তৈরি হয়েছে বিতর্ক। ছবির টিজার মুক্তির পর থেকে নানা কারণে বিতর্ক দানা বেঁধেছে। কখনও ‘বেশরম রং’ গানে দীপিকা পাড়ুকোনের পোশাকের রং ও ধরন নিয়ে বিতর্ক। কখনও আবার ছবি মুক্তি নিয়ে বজরং দলের একের পর এক হুমকি। ছবি মুক্তির সপ্তাহ কয়েক আগে থেকেই বিতর্কের কারণে কোণঠাসা ছিলেন নির্মাতারা।

কিন্তু অগ্রিম বুকিংয়ের সংখ্যা দেখে ‘পাঠান’ সংশ্লিষ্টরা যেন প্রাণ ফিরে পেলেন। নির্ধারিত সময়ের আগেই শুরু হয়েছে অগ্রিম বুকিং। তাতে দেখা যাচ্ছে ইতোমধ্যে ১ লাখের বেশি টিকিট বিক্রি হয়ে গেছে। সিনেমা ব্যবসায়ীদের ধারণা, এই ছবি মুক্তির দিন ৩০ কোটি টাকার বেশি ব্যবসা করবে। তাদের ইঙ্গিত, মুক্তির পর বিশ্বব্যাপী ৩০০ কোটি টাকা ব্যবসা করতে এই ছবির সময় লাগবে সপ্তাহ খানেক।

রিপোর্ট অনুযায়ী, প্রথমদিনের শোয়ের ৯০ হাজার টিকিট ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে। ১৯ জানুয়ারি রাতে পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, আইনক্স বিক্রি করেছে ৩০ হাজার টিকিট, পিভিআরের ক্ষেত্রে সংখ্যাটা ৩৫ হাজার। সিনেপলিস বিক্রি করেছে ২৫ হাজার টিকিট। যেদিকে এগোচ্ছে তাতে এই ছবিকে ঘিরে আশার আলো দেখছেন সবাই।

আরও পড়ুন: বিশ্ব ইজতেমায় ইমন

রিপোর্ট বলছে, এভাবেই যদি এগোতে থাকে তাহলে প্রথম দিনই ৩৫ থেকে ৪০ কোটি টাকা আয় করবে এই ছবি। সেক্ষেত্রে শুধু ভারতেই প্রথম সপ্তাহে ১৫০ থেকে ২০০ কোটির অংক ছুঁয়ে ফেলবে ‘পাঠান’। ছবিটি টুডি ছাড়াও আইম্যাক্স, ফোর ডিএক্স, ডিবক্স ভার্সনে দেখা যাবে। হিন্দি ছাড়াও তামিল, তেলুগু ভাষায় মুক্তি পাবে এই ছবি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা