প্রিয়াঙ্কা চোপড়া ও তার মেয়ে মালতী মেরী চোপড়া জোনাস
বিনোদন

আমার কিছু শারীরিক জটিলতা ছিল

সান নিউজ ডেস্ক: বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া ভালোবেসে বিয়ে করেছেন বয়সে ছোট মার্কিন গায়ক নিক জোনাসকে। বিয়ের পর মার্কিন মুলুকে পাড়ি জমিয়েছেন। কাজ করছেন হলিউডেও।

আরও পড়ুন: ছোট্ট পাখিদের নিয়ে আসবেন!

নিক-প্রিয়াঙ্কার মিষ্টি প্রেমের কথা বলিউডের সবাই জানেন। বিয়ের পর স্বামীকে নিয়ে বেশ ভালোই আছেন প্রিয়াঙ্কা। মাঝে মধ্যে সময় করে আসেন ভারতে।

বিয়ের চার বছর পর কন্যা মালতী মেরির জন্ম হয়। সারোগেসির মাধ্যমে সন্তানের জন্ম দেওয়াতে ‘রেডিমেড’ বাচ্চা বলেও কটাক্ষ করা হয় প্রিয়াঙ্কা-কন্যাকে। মা হিসেবে যা খুবই ব্যথিত করে অভিনেত্রীকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা খোলাখুলি জানালেন কেন তিনি ও তার স্বামী নিক তাদের একমাত্র মেয়ে মালতী মেরিকে পৃথিবীতে আনতে সারোগেসির সাহায্য নিয়েছিলেন।

তিনি বলেন, আমার কিছু শারীরিক জটিলতা ছিল। এটা খুব প্রয়োজনীয় একটা পদক্ষেপ ছিল। আর আমি খুবই কৃতজ্ঞ যে আমি এমন একটা পজিশনে আছি যেখানে এটা করা সম্ভব।

আরও পড়ুন: ডেভিড ক্রসবি আর নেই

প্রিয়াঙ্কা বলেন, আমাদের সারোগেট খুব উদার ছিল। তিনি দয়ালু, সুন্দর এবং মজার। এবং ছয় মাস ধরে আমাদের জন্য এই মূল্যবান উপহারের যত্ন নিয়েছিলেন।

প্রিয়াঙ্কা আরও বলেন, আপনি আমাকে চেনেন না। আপনি জানেন না যে আমি কীসের মধ্য দিয়ে গিয়েছিলাম। এবং শুধুমাত্র যেহেতু আমি আমার বা আমার মেয়ের মেডিকেল হিস্ট্রি লোকের সামনে আনতে চাই না, তারমানে এই না সবার তা নিয়ে কথা বলার অধিকার রয়েছে। আমাকে নিয়ে বলা কথার জন্য আমি একটি কঠিন আড়াল তৈরি করেছি। কিন্তু আমার মেয়েকে নিয়ে কথা ওঠা কথা খুবই বেদনাদায়ক। ওকে এসবের থেকে দূরে রাখুন। আমি জানি ওর ছোট্ট হাতগুলো ধরে থাকতে কেমন লেগেছিল যখন ওর হাতের শিরা খোঁজার চেষ্টা চলছিল। তাই সে অন্তত গসিপের অংশ হবে না।

আরও পড়ুন: রাজ আমার জীবনের রাজা!

প্রসঙ্গত, প্রিয়াঙ্কা ও নিক জোনাস ২০১৭ সালে মেট গালার লাল গালিচায় একসঙ্গে হাজির হয়েছিলেন। এরপর তাদের প্রেমের গুঞ্জন চাউর হয়। ২০১৮ সালের ১ ডিসেম্বর যোধপুরের উমেদ প্যালেসে খ্রিষ্টান মতে প্রিয়াঙ্কা-নিকের বিয়ের আনুষ্ঠানিকতা হয়। পরের দিন হিন্দু রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন এই জুটি।

গত বছরের ২১ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে প্রিয়াঙ্কা সারোগেসির মাধ্যমে মা হওয়ার খবর দেন। এই তারকা দম্পতি মেয়ের নাম রেখেছেন মালতী মেরী চোপড়া জোনাস।

নির্ধারিত সময়ের অন্তত ৩ মাস আগেই জন্ম হয়েছিল নিক-প্রিয়াঙ্কার মেয়ের। ৩ মাস ধরে তাকে রাখা হয়েছিল লস অ্যাঞ্জেলসের লা জোলার রেডি চিলড্রেন হাসপাতালের নিউনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

ডিজিএফআই সদস্য পরিচয়ে চাঁদাবাজি, গ্রেফতার ৩

রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় ভুয়া ডিজিএফআই সদ...

টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জরুরি রক্ষণাবেক্ষণ, রেডহট নিরসন ও গাছের ডালপালা কর্তনের কাজের কারণে নাটোরের ব...

রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০২

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে...

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (৬৫) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।...

ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল ও ডিজেল ছাড়ার সিদ্ধান্ত নিল জি-৭

সরবরাহ সংকটের কারণে জ্বালানির দাম ব্যাপকভাবে বেড়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা