পূর্ণিমা
বিনোদন

নতুন রূপে পূর্ণিমা!

সান নিউজ ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। এবার তাকে ওয়েব সিরিজে দেখা যাবে।

আরও পড়ুন: রাখি সাওয়ান্ত গ্রেফতার

‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমির ‘হোটেল রিলাক্স’-এ পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করছেন তিনি।

অমি বলেন, বর্তমানে নির্মিত বেশিরভাগ ওয়েব সিরিজই থ্রিলারধর্মী। ওয়েবের দর্শকেরা থ্রিলার গল্প দেখে দেখে অভ্যস্ত। আমি সেই দর্শকদের ভরপুর বিনোদন দিতে চাই।

তিনি আরও বলেন, আমাদের দর্শক নিয়মিত থ্রিলারসহ অনেক গল্পের ওয়েব সিরিজ দেখেছেন, তবে আমি যেটা বানাতে চাই, হয়তো এই ধরনের গল্প আগে দেখেনি।

কাজল আরেফিন অমি পরিচালিত প্রথম ওয়েব সিরিজ ‘হোটেল রিলাক্স’। প্রযোজনা করছে বঙ্গ। বর্তমানে এটির শুটিং চলছে পুরাণ ঢাকা ও আশপাশের কিছু এলাকায়। এর আগে টিভি নাটক বানিয়ে বিপুল জনপ্রিয়তা পান অমি।

আরও পড়ুন: সুকেশ আমার জীবনটা নষ্ট করে দিয়েছে

ব্যক্তিগত জীবনে গত বছরের ২৭ মে পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন পূর্ণিমা ও রবিন। এর আগে তাদের মধ্যে প্রায় চার বছরের বন্ধুত্ব-প্রেমের সম্পর্ক ছিল। সেটাকেই পূর্ণতা দিয়েছেন তারা। তিনি একটি বহুজাতিক কোম্পানিতে মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা। বিয়ের পর এতদিন স্বামীকেই সময় দিয়েছেন পূর্ণিমা। সেরেছেন হানিমুনও। রবিনের আগে আহমেদ জামাল ফাহাদের সঙ্গে ছিল পূর্ণিমার সংসার। ২০০৭ সালে বিয়ে করেছিলেন তারা। সেই সংসারে বিচ্ছেদ হয় বছর তিনেক আগে। ওই সংসারে একটি কন্যা সন্তানের মা হন পূর্ণিমা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা