বিনোদন

আজ চলচ্চিত্র উৎসব মাতাবে ‘দামাল’ 

বিনোদন ডেস্ক : চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আজ বুধবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় দর্শক দেখতে পারবেন আলোচিত সিনেমা ‘দামাল’।

আরও পড়ুন: বিজয়-রাশমিকার রেকর্ড

গত ৪ দিন দেশ-বিদেশের অনেক সিনেমা হলে আলোড়ন তোলার পর ৫ম দিনে আজ উৎসব মাতাবে রায়হান রাফী পরিচালিত সিনেমাটি। উৎসবের সূচি অনুযায়ী সন্ধ্যা ৭টায় ‘বাংলাদেশ প্যানারোমা’য় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে সিনেমাটি দেখতে পারবেন দর্শক।

মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা ফুটবল দলের গল্প নিয়ে রচিত ‘দামাল‘ সিনেমার কাহিনি। ফুটবল খেলে অর্জিত অর্থ মুক্তিযুদ্ধের জন্য ব্যয় করেছে। যেটি ইতিহাসের অংশ, যা অনেকের কাছে অজানা। সেই অজানা বিষয়গুলো উঠে এসেছে সিনেমাটিতে।

শিশু সাহিত্যিক ও ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের গল্প থেকে যৌথভাবে এর চিত্রনাট্য করেছেন রায়হান রাফী ও নাজিম উদ দৌলা।

সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, শরিফুল রাজ, সুমিত, রাশেদ অপু, সাঈদ বাবু, নাজমুস সাকিব, শাহনাজ সুমি, অথৈ, পূজা, বৃষ্টি প্রমুখ।

আরও পড়ুন: ‘কেজিএফ’ থেকে সরে যাচ্ছেন যশ

উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারি পর্দা উঠেছে ২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। ৯ দিনব্যাপী এই আয়োজনে ৭১টি দেশের ২৫২টি চলচ্চিত্র স্থান পেয়েছে। ভেন্যু হিসেবে এবারও রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ জাতীয় জাদুঘরের মূল ও সুফিয়া কামাল মিলনায়তন, আলিয়ঁস ফ্রঁসেজ ও স্টার সিনেপ্লেক্স। উৎসবটি আয়োজন করেছে রেইনবো চলচ্চিত্র সংসদ।

সান নিউজ/জেএইচ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা