বিনোদন

বিজয়-রাশমিকার রেকর্ড

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় দুই তারকা বিজয় থালাপতি ও রাশমিকা মান্দানা অভিনীত তামিল সিনেমা ‘বারিসু’ মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলছে।

আরও পড়ুন: আবারও বাড়ল গ্যাসের দাম

গত ১১ জানুয়ারি এই সিনেমার তামিল-হিন্দি ভার্সন মুক্তি পেয়েছে। মুক্তির প্রথম দিনে বক্স অফিসে দারুণ সাড়া ফেলে সিনেমাটি। মুক্তির সাত দিনে বিশ্বব্যাপী সিনেমাটি দুই’শ কোটি রুপির বেশি আয় করেছে!

বলিউড মুভি রিভিউজের তথ্য অনুসারে, মুক্তির প্রথম দিনে ‘বারিসু’ সিনেমাটি আয় করে ৪৬.৯ কোটি রুপি, দ্বিতীয় দিনে ২০.৮৫ কোটি রুপি, তৃতীয় দিনে ১৭ কোটি রুপি ও চতুর্থ দিনে ২৩ কোটি রুপি। ৪ দিনে বিশ্বব্যাপী যার মোট আয় দাঁড়িয়েছিল ১০৭.৭৫ কোটি রুপি। আর গত তিন দিনে সিনেমাটি আয় করেছে ১০২.৮ কোটি রুপি। সাত দিনে বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ২১০.৫৫ কোটি রুপি।

আরও পড়ুন: চোখের চিকিৎসাকেও গুরুত্ব দিতে হবে

পারিবারিক গল্প নিয়ে নির্মিত হয়েছে বিজয়-রাশমিকার এই সিনেমা। শ্রী ভেঙ্কটেশ্বর ক্রিয়েশনসের ব্যানারে এটি প্রযোজনা করছেন দিল রাজু। এছাড়াও ছবিটির পরিচালনায় রয়েছেন ভামসি পায়দিপল্লী।

বিশ্বব্যাপী আনুমানিক ৩ হাজার প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে ‘বারিসু’। সিনেমাটি নির্মাণে খরচ হয়েছে ২৬০ কোটি রুপি। মুক্তির আগেই সিনেমাটি আয় করে ১০০ কোটি রুপি।

সান নিউজ/জেএইচ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা