বিনোদন

পঙ্কজকে খাওয়াতে চান জয়া

বিনোদন ডেস্ক: হালের দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। দাপটের সঙ্গে অভিনয় করে সকলকে মুগ্ধ করে চলেছেন ঢাকাই এই সুন্দরী নায়িকা। ঢালিউড, টলিউড পেরিয়ে জয়া এবার পা রেখেছেন বলিউড অঙ্গনে। ইতোমধ্যেই নিজের প্রথম হিন্দি ছবির শুটিং শেষ করে ফেলেছেন তিনি।

আরও পড়ুন: বেশরম’ বিতর্ক, বক্স অফিসে ঝড় তুলবে?

ছবির নাম ‘করক সিং’। এটি নির্মাণ করেছেন অনিরুদ্ধ রায় চৌধুরী। এতে জয়ার সঙ্গে দেখা যাবে বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীকে। ঙ্কজ ত্রিপাঠীকে কো-স্টার হিসেবে পেয়ে মন্ত্রমুগ্ধ জয়া।

এক সাক্ষাৎকারে জয়া আহসান বলেছেন, পঙ্কজজির (ত্রিপাঠী) মধ্যে স্টারডম জিনিসটি নেই। তিনি ভীষণ সহযোগী একজন অভিনেতা। তিনি প্রায় সময় আমাদের জন্য খাবার নিয়ে আসতেন।

বাংলাদেশ নিয়েও প্রচুর আগ্রহ পঙ্কজ ত্রিপাঠীর, বিশেষত জয়ার কাছে একটা বিশেষ আবদারও রেখেছেন অভিনেতা। শুটিং চলাকালীন নাকি ইলিশ খেতে চেয়েছিলেন তিনি। কিন্তু কলকাতায় বাংলাদেশের ইলিশ পাওয়া দুষ্কর, তাই জয়া বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়ে রেখেছেন। কারণ ‘ভোজন রসিক’ পঙ্কজ ত্রিপাঠিকে বাঙালি খাবার খাওয়াতে চান জয়া।

আরও পড়ুন: ঢাকায় ভক্তদের মুখোমুখি শ্রীলেখা

জয়া-পঙ্কজ ছাড়াও এই ছবিতে থাকছেন মালায়লাম অভিনেত্রী পার্বতী থিরুভোথু এবং ‘দিল বেচারা’ খ্যাত সঞ্জনা সাংঘি। গত শনিবার (১৪ জানুয়ারি) এই ছবির শুটিং শেষ হয়েছে। জয়া আহসানের কাজের ভক্ত পঙ্কজ। জয়া বলেন, আমি জিজ্ঞেস করিনি আমার কোনো কাজ উনি দেখেছেন কি না, নিজেই নিঁখুতভাবে বলছিলেন আমার কাজ নিয়ে। শুটিং হোক কিংবা আড্ডা- উনার কাছ থেকে অনেক কিছু শিখেছি।

জয়ার হাতে রয়েছে বলিউডের বেশ কিছু কাজের অফার। সব ইন্ডাস্ট্রিতেই জয়ার কাছে অভিনয়ের ক্ষেত্রটা এক, তবে হিন্দি ভাষা রপ্ত করতে একটু বেশিই বেগ পেতে হচ্ছে তাকে। কিন্তু সেটাও অন্যরকম একটা অভিজ্ঞতা বলে জানান জয়া আহসান।

আরও পড়ুন: শুধু টাকা নয়, মানবিকতার জন্য বিয়ে!

শুটিং শেষ হওয়ায় মন খারাপ জয়ার। এতদিন একটা পরিবার হয়ে কাজ করছিলেন। শুধু সহ-অভিনেতা নয়, ইউনিটের সবাইকেই মিস করছেন তিনি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা