ছবি : সংগৃহিত
বিনোদন
পাঠান

বেশরম’ বিতর্ক, বক্স অফিসে ঝড় তুলবে?

বিনোদন ডেস্ক : বলিউড বাদশা অভিনীত ‘জিরো’২০১৮ সালে মুক্তি পায়। এরপর দীর্ঘ সময় কেটে গেলেও মুক্তি পায়নি কোনো সিনেমা। অবশেষে বিরতি ভেঙে প্রেক্ষাগৃহে ফিরছেন শাহরুখ খান। আসছে ২৫ জানুয়ারি মুক্তি পাবে কিং খানের ‘পাঠান’ মুভি।

আরও পড়ুন : ‘পাঠান’ মুক্তি পাচ্ছে আজ

পাঠান মুভির ‘বেশরম রং’ গানটি মুক্তির পর ভারতে বিতর্কের মুখে পড়েন শাহরুখ খান-দীপিকা পাড়ুকোন। তবে গানটি দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেছে।

বিতর্ক মাথায় নিয়েই প্রকাশ্যে আসে সিনেমাটির ট্রেইলার। যা দর্শকদের নজর কেড়েছে। সবকিছু মিলিয়ে আশার আলো দেখতে পাচ্ছে বলিউডের এই মুভি।

শাহরুখ খানের কামব্যাক সিনেমাটি অন্যতম হিট সিনেমা হতে যাচ্ছে বলে দাবি করছেন বক্স অফিস বিশেষজ্ঞমহল!

আরও পড়ুন : রেকর্ড গড়ল পাঠান!

বক্স অফিস বিশ্লেষকরা বিষয়টি ব্যাখ্যা করে জানিয়েছেন, ‘পাঠান’ মুক্তির পর শাহরুখ খানের অন্যতম হিট সিনেমা হতে যাচ্ছে মুভিটি।

আন্তর্জাতিক বাজারে এই সিনেমাকে ঘিরে দর্শকদের উত্তেজনা তুঙ্গে। শুধু ভারতে নয়, বিশ্বজুড়ে মুক্তি পাবে এই সিনেমা।

মার্কিন যুক্তরাষ্ট্র, আরব আমীরশাহি, অস্ট্রেলিয়ার মতো দেশে এরই মধ্যে ব্যাপকভাবে টিকিট বিক্রি শুরু হয়েছে।

আরও পড়ুন : সব রেকর্ড ভাঙলো ‘অ্যাভাটার ২’!

এসব তথ্য অনুযায়ী, ভারতের পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশের বক্স অফিসেও ‘পাঠান’ সিনেমার ঝড় তোলার সম্ভাবনা রয়েছে!

বিতর্কের মাঝে ভারতীয় সেন্সর বোর্ড সিনেমাটিতে কাঁচি চালিয়েছে। বিভিন্ন পরিবর্তনের মধ্য দিয়ে গত ২ জানুয়ারি সিনেমাটির ছাড়পত্র দিয়েছে সেন্সর বোর্ড।

সেন্সর সার্টিফিকেটে সিনেমাটির দৈর্ঘ্য উল্লেখ করা হয়েছে ১ ঘণ্টা ৪৬ মিনিট। কিন্তু এ সিনেমার দৈর্ঘ্য ছিল ২ ঘণ্টা ২৬ মিনিট।

আরও পড়ুন : ফের বিয়ের পিঁড়িতে শ্রাবন্তী!

প্রসঙ্গত,‘পাঠান’ সিনেমা পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। এটি প্রযোজনা করছেন আদিত্য চোপড়া। সিনেমাটির অন্যান্য চরিত্রে দেখা যাবে— ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম, একতা কৌরকে। এ ছাড়াও ক্যামিও চরিত্রে দেখা যাবে বলিউড ভাইজান সালমান খানকে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবির মাহামুদুল এখন অ্যামাজনের সিনিয়র ম্যানেজার ‎ 

‎বিশ্ববিখ্যাত প্রযুক্তি ও রিটেইল জায়ান্ট 'অ্যামাজন'-এর সিনিয়র ম...

বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা বিশ্বব্যাংকের

বাংলাদেশকে প্রায় প্রায় ১৩ হাজার ২০০ কোটি টাকা (১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার)...

হাবিবসহ ৫ পুলিশের মামলার রায় রোববার

জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি করার...

সফর শেষে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর 

মালয়েশিয়া ও চীনে প্রথম বিদেশ সফর সম্পন্ন করে দেশে ফিরে বাবা শহীদ প্রেসিডেন্ট...

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত, কবে ম্যাচ?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর নকআউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে। গ্রুপ...

বিশ্বকাপে ইতিহাস গড়া দলের অধিনায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়ে আলোচনায় উঠে এসেছে ছোট্ট দেশ কেপ ভার্দে।...

মুক্তিযুদ্ধ ও জুলাই আন্দোলন এক নয়: ত্রাণমন্ত্রী

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাইয়ের গণআন্দোলনকে একই দৃষ্টিভঙ্...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান

দেশের ভবিষ্যৎ নির্মাণে তরুণ প্রজন্মের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য...

মামলার জটে থমকে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগ

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক সংকট দিন দিন আরও প্রকট হয়ে...

মঠবাড়িয়া ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ

‎পিরোজপুরের মঠবাড়িয়া পৌর ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়ম ও বৈষম্যের অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা