ছবি-সংগৃহীত
বিনোদন

সব রেকর্ড ভাঙতে চলেছে ‘পাঠান’!

সান নিউজ ডেস্ক: চার বছর ধরে বলিউড বাদশা শাহরুখ খানকে পর্দায় দেখতে যেমন অধীর আগ্রহে দিন কাটাচ্ছেন তার ভক্ত-অনুরাগীরা। তেমনই শাহরুখের ‘পাঠান’ সিনেমা নিয়ে বিতর্ক এখনও চলছে।

আরও পড়ুন: রেকর্ড গড়ল পাঠান!

আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে ‘পাঠান’। সিনেমাটি নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই।

দিন দশেক পর মুক্তি পাবে ‘পাঠান’। ছবিটিকে ঘিরে তাদের উত্তেজনা তুঙ্গে। সূত্রের খবর, ইতোমধ্যেই বেশ কিছু জায়গায় অগ্রিম বুকিং শুরু হয়ে গেছে এই ছবির। তাছাড়াও দর্শকদের উত্তেজনা নজর করে বিশেষজ্ঞদের দাবি, শাহরুখ খানের কামব্যাক ছবি অন্যতম হিট ছবি হতে চলেছে।

সম্প্রতি ট্রেড অ্যানালিস্ট এবং বিশেষজ্ঞদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ‘পাঠান’ মুক্তি পাওয়ার পর তা শাহরুখ খানের অন্যতম হিট ছবি হতে চলেছে। আন্তর্জাতিক বাজারে এই ছবিকে ঘিরে দর্শকদের উত্তেজনা তুঙ্গে। শুধু আমাদের দেশেই নয়, বিশ্বজুড়ে মুক্তি পাবে এই ছবি।

আরও পড়ুন: ‘পাঠান’ মুক্তি পাচ্ছে আজ

জানা যাচ্ছে, আমেরিকা, আরব আমিরাত, অস্ট্রেলিয়ার মতো জায়গায় ইতোমধ্যেই ব্যাপক মাত্রায় টিকিট বিক্রি শুরু হয়ে গেছে। সেই তথ্য অনুযায়ী, দেশের পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশগুলোতেও প্রচুর পরিমাণে ব্যবসা করার সম্ভাবনা রয়েছে এই ছবির।

‘পাঠান’ মুক্তি পাওয়ার আগে থেকেই শুরু হয়ে গেছে বিতর্ক। এই ছবি প্রথম গান ‘বেশরম রং’ ঘিরে কম বিতর্ক দেখা দেয়নি। দীপিকা পাড়ুকোনের পোশাককে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে। সমালোচকরা ছবির গানের কিছু দৃশ্য বদলানোর দাবি তোলেন। আর সেন্সর বোর্ডের পক্ষ থেকেও বেশ কিছু দৃশ্য এবং ডায়লগ বদলানোর নির্দেশ দেওয়া হয়েছে। বেশ কিছু কাটছাঁটের পরই মুক্তি পাবে ‘পাঠান’।

আরও পড়ুন: সব রেকর্ড ভাঙতে চলেছে ‘পাঠান’!

উল্লেখ্য, অ্যাকশন থ্রিলার ঘরানার সিনেমা ‘পাঠান’ পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। শাহরুখ, দীপিকার পাশাপাশি সিনেমাপটিতে আরও দেখা যাবে জন আব্রাহাম, আশুতোষ রানাসহ ক্যামিও চরিত্রে সালমান খানকেও। হিন্দি ছাড়াও তামিল-তেলেগু ভাষায় মুক্তি পাবে সিনেমাটি। প্রযোজনা করেছে যশরাজ ফিল্মস।

প্রসঙ্গত, বলিউডের কিং খানের অসংখ্য ফ্যানক্লাবের অন্যতম ‘এসআরকে ইউনিভার্স’ ২৫ জানুয়ারি একটি অনুষ্ঠানের পরিকল্পনা করছে। ওই দলের তরফে ছবির মুক্তির দিনে দেশজুড়ে ২০০টিরও বেশি স্থানে ছবির স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়েছে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, এমন 'ফার্স্ট ডে ফার্স্ট শো'-এর আয়োজন করা হয়েছে মুম্বইয়েই সাত থেকে আটটা, দিল্লিতে প্রায় ৬টা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা