মধুমিতা সরকার
বিনোদন

পুরুষদের ঘৃণা করি

সান নিউজ ডেস্ক: বোঝে না সে বোঝে না সিরিয়াল খ্যাত জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। এই নাটকে ‘পাখি’ চরিত্রে অভিনয় করে তিনি এতোটাই পরিচিতি পেয়েছেন যে, অধিকাংশ ভক্ত এখনো তাকে পাখি বলেই সম্বোধন করে।

আরও পড়ুন: অবশেষে ইতি টানছেন সালমান!

বিভিন্ন কারণে বছরজুড়ে আলোচনায় থাকেন এই লাস্যময়ী এই অভিনেত্রী। সাহসী পোশাকে তোলা ছবি নিয়মিত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে থাকেন তিনি।

এবার ব্যক্তিগত জীবনে নিয়ে মধুমিতা ভারতীয় একটি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে বলেন, আমি কাজের প্রতি প্রতিশ্রুতবদ্ধ। বিশ্বাস করুন, আমি এখন পুরুষদের ঘৃণা করি।’ তবে কী কারণে পুরুষদের ঘৃণা করেন, সে বিষয়ে মুখ খুলেননি তিনি। কিন্তু মধুমিতার এমন মন্তব্য নিয়ে জোর চর্চা চলছে টলিপাড়ায়।

মধুমিতা সরকার ভালোবেসে অভিনেতা সৌরভের সঙ্গে ঘর বেঁধেছিলেন। ‘সবিনয় নিবেদন’ নাটকের সেটে তাদের প্রথম পরিচয়। এরপর তাদের মধ্যে গড়ে উঠে প্রেমের সম্পর্ক। দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করার পর সংসার পাতেন তারা। কিন্তু ভালোবাসার এ সংসার ভেঙে গেছে।

আরও পড়ুন: ‘আরআরআর’ বলিউড নয় তেলেগু সিনেমা

বিয়ে-বিচ্ছেদের পর গুঞ্জন উঠে, কলকাতার প্রথম সারির এক প্রযোজনা সংস্থার কর্ণধারের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন মধুমিতা। এছাড়া ‘লাভ আজকাল’ সিনেমা করতে গিয়ে সিনেমাটির নায়ক অর্জুন চক্রবর্তীর সঙ্গে নাম জড়িয়েছিল এই নায়িকার।

তারপর সাবির ওয়ালিয়া নামে এক ব্যবসায়ীর সঙ্গে প্রেম করছেন বলেও গুঞ্জন চাউর হয়েছিল। যদিও এসব মিথ্যা বলে দাবি করেন এই অভিনেত্রী।

মধুমিতাকে শেষবার দেখা গিয়েছে হইচইয়ের সিরিজ ‘কুলের আচার’য়ে। এই সিনেমায় বিক্রম চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করেছেন তিনি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা