অভিনেত্রী মধুমিতা সরকার । ছবি: সংগৃহিত
বিনোদন

‘আপনাদের নিরাশ করব না’: বাংলাদেশি দর্শকদের মধুমিতা

বিনোদন ডেস্ক

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার এবার প্রথমবারের মতো বাংলাদেশের সিনেমায় অভিনয় করছেন। মোহাম্মদ ইকবালের পরিচালনায় ‘গুলশানের চামেলী’ সিনেমায় নাম ভূমিকায় দেখা যাবে তাকে।

‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিক নাটকের ‘পাখি’ চরিত্রের মাধ্যমে বাংলাদেশেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন মধুমিতা। সেই চরিত্রের জন্য এ দেশের দর্শকদের ভালোবাসার কথা স্মরণ করে তিনি জানিয়েছেন, নতুন সিনেমার দায়িত্বকে তিনি খুব গুরুত্বের সঙ্গে নিচ্ছেন।

সম্প্রতি সিনেমাটির মহরতে অংশ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মধুমিতা বলেন, “সবার এত আগ্রহ ও ভালোবাসা দেখে আমি অনেকটা ভয় পেয়ে গেছি। এটা অনেক বড় দায়িত্ব। ছবিটি মুক্তির পর আপনারা আগ্রহ নিয়ে দেখতে যাবেন। আমি চাই না আপনারা কোনোভাবেই নিরাশ হন।”

তিনি আরও বলেন, “চরিত্রটিকে যেভাবে তুলে ধরা হচ্ছে, সেখানে ভালো ও খারাপের মধ্যে একটি সূক্ষ্ম পার্থক্য রয়েছে। সামান্য এদিক-ওদিক হলেও অনেক কিছু বদলে যেতে পারে। তাই চরিত্রটি করা আমার জন্য বড় দায়িত্ব। আশা করি, আপনাদের নিরাশ করব না।”

বাংলাদেশ নিয়ে নিজের সম্পর্কের কথা তুলে ধরে মধুমিতা বলেন, এ দেশের সঙ্গে তার পরিচয় নতুন নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশি দর্শকদের কাছ থেকে দীর্ঘদিন ধরে ভালোবাসা পেয়ে আসছেন তিনি।

তিনি বলেন, “বাংলাদেশ নিয়ে আলাদা করে গবেষণা করার কিছু নেই। এই দেশের সঙ্গে আমার সম্পর্ক আজকের নয়। আমার ইনস্টাগ্রাম পেজও একজন বাংলাদেশি ভক্ত তৈরি করে দিয়েছিলেন। বাংলাদেশ থেকে অনেক ভালোবাসা পেয়েছি। বলতে গেলে, এখানেই মানুষ আমাকে বেশি চেনে।”

বাংলাদেশে এসে এখানকার খাবারের স্বাদ নেওয়ার আগ্রহের কথাও জানান এই অভিনেত্রী। তিনি বলেন, কাচ্চি বিরিয়ানি, ইলিশ পোলাও ও চিকেন ঘি রোস্ট খেতে চান। পাশাপাশি ফেরার আগে ফুচকাও চেখে দেখতে চান তিনি।

‘গুলশানের চামেলী’ সিনেমায় অভিনয়ে রাজি হওয়ার কারণ জানিয়ে মধুমিতা বলেন, শুরুতে সিনেমার নাম শুনেই তার কৌতূহল তৈরি হয়েছিল। পরে গল্প ও চরিত্র সম্পর্কে জানার পর তিনি উপলব্ধি করেন, এটি তার আগের কাজগুলোর থেকে ভিন্ন ধরনের একটি চরিত্র।

তিনি বলেন, “এমন চরিত্র আগে করিনি। গল্প শুনে মনে হয়েছে, এই সিনেমার মাধ্যমেই বাংলাদেশে আমার যাত্রা শুরু হওয়া উচিত।”

উল্লেখ্য, ‘গুলশানের চামেলী’ সিনেমায় মধুমিতা সরকার ছাড়াও অভিনয় করছেন আজমেরী হক বাঁধন, আমিন খান, ওমর সানী, রোজিনা, আশীষ খন্দকারসহ আরও অনেকে। চলতি বছরের শেষ দিকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মালিবাগ, আগারগাঁও ও মহাখালীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায়...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা