ছবি: সংগৃহিত
বিনোদন

বাবা বিজয় ও স্টেথামকে হলিউড সিনেমায় চান ছেলে সঞ্জয়

বিনোদন ডেস্ক

তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়কে নিয়ে বড় স্বপ্নের কথা জানিয়েছেন তার ছেলে জেসন সঞ্জয়। নিজের ভবিষ্যৎ হলিউড প্রজেক্টে বাবা বিজয়ের বিপরীতে আন্তর্জাতিক অ্যাকশন তারকা জেসন স্টেথামকে দেখতে চান তিনি।

সম্প্রতি ‘বিহাইন্ডউডস টিভি’-কে দেওয়া এক সাক্ষাৎকারে জেসন সঞ্জয়কে প্রশ্ন করা হয়, হলিউড তারকা জেসন স্টেথাম যদি তামিল সিনেমার কোনো অভিনেতার সঙ্গে কাজ করতে চান, তাহলে তিনি কাকে বেছে নেবেন?

প্রশ্নের উত্তরে এক মুহূর্ত দেরি না করে জেসন সঞ্জয় বলেন, “আমার বাবা (বিজয়)। এটি দারুণ একটি কোলাবরেশন হবে।”

নিজের এই মন্তব্য নিয়ে মজা করে তিনি বলেন, তার এই উত্তর হয়তো সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রোল ও মিমের জন্ম দিতে পারে।

তামিল সুপারস্টার বিজয়ের ছেলে হয়েও অভিনয়ে না এসে চলচ্চিত্র নির্মাণে কেন আগ্রহী হলেন—এমন প্রশ্নের জবাবে জেসন সঞ্জয় জানান, ছোটবেলা থেকেই সিনেমার পরিবেশে বেড়ে ওঠা তার চিন্তাভাবনায় বড় প্রভাব ফেলেছে।

তিনি বলেন, “ছোটবেলা থেকেই শুটিং সেটে যাওয়ার সুযোগ হয়েছে। সেটে থাকা আমার কাছে স্বাভাবিক একটি বিষয় হয়ে গিয়েছিল। সেখান থেকেই সিনেমার প্রতি আগ্রহ তৈরি হয়।”

তবে শুরু থেকেই চলচ্চিত্রে আসার পরিকল্পনা ছিল না বলেও জানান তিনি। জেসন বলেন, একসময় তার স্বপ্ন ছিল পাইলট হওয়ার। পরে ক্রিকেটার হওয়ার ইচ্ছাও জেগেছিল। তবে একাদশ ও দ্বাদশ শ্রেণিতে পড়ার সময় সিনেমার প্রতি আগ্রহ বাড়তে থাকে। এরপর কলেজে পড়ার সময় চলচ্চিত্র নির্মাণ ও পরিচালনাকে নিজের পেশা হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্ত নেন।

জেসন সঞ্জয় জানান, গল্প বলা ও লেখা ছিল তার মূল আগ্রহের জায়গা। এ কারণেই অভিনয়ের প্রতি কখনো তেমন আকর্ষণ অনুভব করেননি তিনি। পরে কানাডায় গিয়ে চলচ্চিত্র নির্মাণের ওপর উচ্চশিক্ষা সম্পন্ন করেন।

উল্লেখ্য, সন্দীপ কিষাণ অভিনীত ‘সিগমা’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক হতে যাচ্ছে জেসন সঞ্জয়ের। সিনেমাটির মুক্তির তারিখ আগে ৩১ জুলাই নির্ধারিত থাকলেও পরবর্তীতে তা পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

সান নিউজ/ হুমায়রা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বৃদ্ধ মা, স্ত্রী ও দুই সন্তানকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার চেষ্টা

একসময় ভালোবাসার মানুষের হাত ধরে নতুন জীবনের স্বপ্ন...

মহাকাশ থেকে কৃত্রিম আলো কিনে নেওয়ার অবিশ্বাস্য যুগ আসছে!

এক নজরে রিফ্লেক্ট অরবিটালের মহাকাশ প্রকল্প : ...

ঢাবির ভাস্কর্য বিভাগের প্রদর্শনী উদ্বোধন, ৬ শিক্ষার্থীর পুরস্কার লাভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিভাগের বার্ষিক শিল্...

আগামী বছর গ্রিডে যুক্ত হচ্ছে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ

আগামী বছর জাতীয় গ্রিডে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার পরিকল্পন...

পদ্ম ব্যারেজ, দ্বিতীয় যমুনা সেতু ও ‘ওয়াই-আকৃতি’র পদ্মা সেতু নির্মাণ করবে সরকার

দেশের যোগাযোগ ও অবকাঠামো খাতে এক যুগান্তকারী ও সুদূরপ্রসারী পদক্ষেপ নিতে...

পদ্ম ব্যারেজ, দ্বিতীয় যমুনা সেতু ও ‘ওয়াই-আকৃতি’র পদ্মা সেতু নির্মাণ করবে সরকার

দেশের যোগাযোগ ও অবকাঠামো খাতে এক যুগান্তকারী ও সুদূরপ্রসারী পদক্ষেপ নিতে...

দেনায় ডুবছে ভারতীয় ফুটবল ফেডারেশন!

এক ঝলকে এআইএফএফের আর্থিক সংকট 🖊️ ব্রাজিল, উরুগুয়ে ও পানামার বিপক্...

নওগাঁ কারাগারে নিষিদ্ধ আ.লীগ নেতার মৃত্যু

নওগাঁ জেলা কারাগারে বন্দি থাকা অবস্থায় আকস্মিক অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন কা...

ইসরায়েলিদের বিরুদ্ধে নজিরবিহীন প্রতিবাদের ঝড় থাইল্যান্ডে!

এক নজরে থাইল্যান্ডে ইসরায়েলিদের বিরুদ্ধে বিক্ষোভ

ওয়াশিংটন-তেল আবিবকে কোণঠাসা করে বেইজিংয়ের কূটনৈতিক চাল

এক নজরে মধ্যপ্রাচ্যে চীনের কূটনৈতিক তৎপরতা : ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা