দীপিকা পাড়ুকোন
বিনোদন

আত্মহত্যার কথা ভাবতাম

সান নিউজ ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। বিভিন্ন কারণে বছরজুড়ে আলোচনায় থাকেন এই লাস্যময়ী এই অভিনেত্রী।

আরও পড়ুন: আলিয়ার সিনেমা বয়কটের ডাক

বর্তমানে বলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন তিনি। হলিউড সিনেমাতেও অভিনয় করেছেন এই নায়িকা।

কিন্তু এক সময় দীপিকাও মানসিক অবসাদে ভুগেছেন। আত্মহত্যার কথাও ভেবেছিলেন তিনি। সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের জীবনের অবসাদের গল্প শুনিয়েছেন এই অভিনেত্রী।

দীপিকা পাড়ুকোন বলেন, ‘আমি তখন কেরিয়ারের শীর্ষে ছিলাম। জীবনে সব ঠিকঠাকই চলছিল। মন খারাপের কোনো বিশেষ কারণ ছিল না। কিন্তু আমার মন ভালো ছিল না। আমি ভেঙে পড়ি। তখন আমি শুধু ঘুমাতে চাইতাম। কারণ ঘুমই ছিল আমার পালানোর একমাত্র উপায়। আমি তখন আত্মহত্যার কথা ভাবতাম। আমার বাবা-মা বেঙ্গালুরুতে থাকতেন, মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসতেন। আমি তখন তাদের দেখাতাম যে, আমি খুব ভালো আছি।’

নিজের খারাপ লাগাগুলো আপনজনদেরও বলতে পারতেন বলে জানান দীপিকা। তার ভাষায়, ‘একদিন বাবা-মা যখন বেঙ্গালুরুতে ফিরে যাচ্ছিলেন তখন আমি কান্নায় ভেঙে পড়ি। মা আমায় জিজ্ঞেস করেন, কেন কাঁদছি? কোনো বয়ফ্রেন্ড আছে কিনা? কাজের ক্ষেত্রে কিছু ঘটেছে কিনা? আমার কাছে কোনো উত্তর ছিল না। কারণ সেরকম কোনো বিষয় ছিল না। মা সঙ্গে সঙ্গেই সিম্পটম দেখে বুঝতে পারে যে আমি অবসাদে ভুগছি। হয়তো সৃষ্টিকর্তা তখন মাকে আমার কাছে পাঠিয়েছিলেন।’

ব্যক্তিগত জীবনে একাধিক ব্যক্তির সঙ্গে দীপিকার প্রেমের সম্পর্কের গুঞ্জন শোনা যায়। এর মধ্যে রণবীর কাপুরের সঙ্গে ছাড়াছাড়ির পর এ অভিনেত্রী ভীষণ ভেঙে পড়েছিলেন বলে বলিপাড়ায় খবর চাউর হয়। বর্তমান অভিনেতা রণবীর সিংয়ের ঘরণী দীপিকা পাড়ুকোন।

আরও পড়ুন: মোস্ট ওয়ান্টেড’ রাশমিকা

প্রসঙ্গত, সবচেয়ে জনপ্রিয় এবং সর্বোচ্চ পারিশ্রমিক গ্রহণকারী ভারতীয় তারকাদের একজন হিসেবে, দীপিকা বলিউড চলচ্চিত্রে তার কর্মজীবন প্রতিষ্ঠিত করার পাশাপাশি দুইটি ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। তিনি হিন্দি, তামিল ও কন্নড় চলচ্চিত্রে অভিনয় করেছেন।

২০০৭ সালে তার প্রথম বলিউড ব্লকবাস্টার চলচ্চিত্র ওম শান্তি ওম মুক্তি পায় যেখানে দীপিকা দ্বৈত চরিত্রে অভিনয় করেন এবং ফিল্মফেয়ার শ্রেষ্ঠ নারী অভিষেক পুরস্কার লাভ করেন। পাড়ুকোন প্রণয়ধর্মী লাভ আজ কাল (২০০৯) এবং নাট্যধর্মী লাফাঙ্গে পারিন্দে (২০১০) চলচ্চিত্রে প্রধান ভূমিকায় অভিনয়ের জন্য প্রশংসা লাভ করেন। তবে তার প্রণয়ধর্মী হাস্যরসাত্মক বচনা অ্যায় হাসিনো (২০০৮) এবং হাস্যরসাত্মক হাউসফুল (২০১০) চলচ্চিত্রে তার অভিনয় নেতিবাচক মন্তব্য লাভ করে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা