সেই বৃদ্ধের সাথে মিম ও রাজ বৃদ্ধ
বিনোদন

সেই বৃদ্ধের সাথে মিম-রাজ

সান নিউজ ডেস্ক : বুধবার (৩ আগস্ট) এক ব্যক্তি লুঙ্গি পরে স্টার সিনেপ্লেক্সের সনি স্কয়ার শাখায় গিয়েছিলেন ‘পরাণ’ সিনেমাটি দেখতে। কিন্তু তার কাছে টিকিট বিক্রি করেনি কাউন্টারে থাকা সিনেপ্লেক্সের প্রতিনিধি। কারণ হিসেবে জানায়, লুঙ্গি পরে প্রবেশের সুযোগ নেই।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা জারি

এরপর ওই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে ফেসবুকে।সান ভাইরাল হয়ে যায়। প্রতিবাদের ঝড় ওঠে। ঘটনায় ব্যথিত হন ‘পরাণ’-এর নির্মাতা রায়হান রাফী, অভিনেতা শরিফুল রাজ, নায়িকা বিদ্যা সিনহা মিমসহ আরও অনেকে।

দিনশেষে লুঙ্গি পরেই স্টার সিনেপ্লেক্সের সনি স্কয়ার শাখায় সিনেমা দেখলেন সেই বৃদ্ধ। তার নাম সামান আলী সরকার। শুধু তিনি নন, বৃহস্পতিবার (৪ আগস্ট) সন্ধ্যায় তার পুরো পরিবারকেই ‘পরাণ’ দেখিয়েছে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। এখানেই শেষ নয়, সামান আলীর সঙ্গে দেখা করার জন্য সনি স্কয়ারে ছুটে গেছেন বিদ্যা সিনহা মিম, শরিফুল রাজসহ সিনেমাটির সংশ্লিষ্ট কয়েকজন।

সামান আলী ও তার পরিবারের সঙ্গে ছবি তুলে শেয়ার করেছেন মিম। সঙ্গে লিখেছেন, “সামান আলী সরকার চাচার সঙ্গে দেখা হলো। একদম সাদাসিধে একজন মানুষ, ভালো মনের মানুষ। ‘পরাণ’ নিয়ে চাচার উচ্ছ্বাস আমাকে ছুঁয়ে গেছে। সিনেপ্লেক্সকেও ধন্যবাদ ভুল–বোঝাবুঝির এতটা দ্রুত অবসান করায়। ‘পরাণ’ জনমানুষের সিনেমা। ‘পরাণ’ নিয়ে সবার এত উচ্ছ্বাস, আবেগ, দেখতে ভীষণ ভালো লাগছে।’’

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা জারি

এদিকে স্টার সিনেপ্লেক্সের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন ফেসবুকে লিখেছেন, “আমরা এরই মধ্যে উক্ত ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে ওনাকে ও ওনার পরিবারসহ স্টার সিনেপ্লেক্সে ছবি দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম। উনি আমাদের কথা রেখেছেন ও আজ সন্ধ্যায় তিনি তাঁর পরিবারসহ স্টার সিনেপ্লেক্সের মিরপুর সনি স্কয়ার শাখায় ‘পরাণ’ ছবিটি দেখছেন। সম্পূর্ণ স্টার সিনেপ্লেক্স পরিবারের পক্ষ থেকে সামান আলী সরকার এবং তাঁর পরিবারকে আমাদের শ্রদ্ধা ও শুভেচ্ছা আপনাকে খুশি করতে পেরে আমরা আনন্দিত।’’

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা