রাশমিকা মান্দানা
বিনোদন

মোস্ট ওয়ান্টেড’ রাশমিকা

সান নিউজ ডেস্ক: ভারতের জাতীয় ক্রাশ খ্যাত অভিনেত্রী রাশমিকা মান্দানা। অভিনয় ও শরীরি সৌন্দর্যে মুগ্ধ করেছেন তিনি। এবার রাশমিকাকে ‘মোস্ট ওয়ান্টেড হিরোইন’ বললেন ‘বাহুবলি’খ্যাত অভিনেতা প্রভাস।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা জারি

রাশমিকা অভিনীত সিনেমা ‘সিতা রামাম’। এ সিনেমায় রাম চরিত্রে অভিনয় করেছেন দুলকার সালমান। শুক্রবার (৫ আগস্ট) মুক্তি পেয়েছে এটি। মুক্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হয়ে এমন মন্তব্য করেন প্রভাস।

প্রভাস বলেন—‘‘কিছু সিনেমা রয়েছে যা হলে গিয়ে দেখতে হয়। ‘সিতা রামাম’ সিনেমার ট্রেইলার দেখেছি। রাশিয়া ও কাশ্মীরে সিনেমাটির শুটিং করেছেন পরিচালক। এটি এমন একটি সিনেমা যা হলে গিয়ে দেখতে হবে। এ সিনেমা নির্মাণের জন্য বড় অঙ্কের অর্থ ব্যয় করেছেন প্রযোজক। উদাহরস্বরূপ যদি বলি, বাড়িতে পূজার ঘর আছে, তাই বলে কি মন্দিরে যাওয়া বাদ দেব? আমাদের কাছে সিনেমা হলই মন্দির। হলে গিয়ে আমাদের ‘সিতা রামাম’ দেখা উচিত। আমাদের একজন রাশমিকা আছে, যে মোস্ট ওয়ান্টেড হিরোইন। এতে অনেক তারকা শিল্পী অভিনয় করেছেন; হলে গিয়ে আমাদের সিনেমাটি দেখা উচিত।’’

পরিচালক হানু রাগবপুড়ি পরিচালিত ‘সিতা রামাম’ সিনেমায় আরো অভিনয় করেছেন—ম্রুনাল ঠাকুর, গৌতম বাসুদেব মেনন, ভূমিকা চাওলা, প্রকাশ রাজ, যীশু সেনগুপ্ত প্রমুখ। তেলেগু ভাষার এ সিনেমা প্রযোজনা করছেন অশ্বিন দত্ত।

আরও পড়ুন : নিউইয়র্কে যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি

প্রসঙ্গত, রাশমিকা মূলত তেলুগু এবং কন্নড় চলচ্চিত্রে অভিনয় করে থাকেন। গণমাধ্যম এবং কন্নড় চলচ্চিত্র শিল্পে তিনি 'কর্ণাটক ক্রাশ' নামে পরিচিত। খুবই স্বল্পসংখ্যক অভিনেত্রীর মধ্যে রাশমিকা অন্যতম, যিনি অল্প সময়ের মাঝে কোন চলচ্চিত্রে ১ বিলিয়ন রুপি আয় করেছিলেন। তেলুগু এবং কন্নড় চলচ্চিত্র শিল্পে তিনি অন্যতম জনপ্রিয় এবং সর্বাধিক বেতনের একজন অভিনেত্রী।

রাশমিকা ২০১৬ সালের কন্নড় চলচ্চিত্র কিরিক পার্টি-এর মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেছিলেন। ২০১৭ সালে তিনি চমক এবং আঞ্জানী পুত্রা নামক দুটি বাণিজ্যিকভাবে সফল চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। পরে তিনি ২০১৮ সালের প্রণয়ধর্মী চলচ্চিত্র চালো দিয়ে তেলুগু চলচ্চিত্রে অভিষেক করেছিলেন। একই বছর তিনি গীতা গোবিন্দম-এ অভিনয় করেছিলেন, যা তেলুগু চলচ্চিত্রে সর্বাধিক মুনাফা অর্জনকারীদের তালিকায় স্থান করে নেয় এবং তিনি ব্যাপক পরিচিতি অর্জন করতে সক্ষম হন। তার তৃতীয় তেলুগু প্রকল্পটি ছিল দেবদাস নামে একটি তারকাবহুল বড় বাজেটের চলচ্চিত্র। কন্নড় চলচ্চিত্র শিল্পে প্রথম হ্যাট্রিক-হিট করার পরে তেলুগু চলচ্চিত্র শিল্পেও একই বছরে পরপর তৃতীয় সফল চলচ্চিত্র হিসাবে এটি চিহ্নিত হয় এবং তেলুগু ও কন্নড় চলচ্চিত্রে মুখ্য অভিনেত্রী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা