আমির খান বিতর্ক উসকে দিতে ওস্তাদ!
বিনোদন

বিতর্ক উসকে দিতে ওস্তাদ!

বিনোদন ডেস্ক : কন্টোভার্সি গার্ল হিসেবে পরিচিত বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানাউৎ ফের বিতর্ক জুড়ে দিয়ে আবারও আলোচনায় উঠে এসেছেন। এবার এ নায়িকার কটাক্ষের শিকার খোদ মিস্টার পারফেকশনিস্ট খ্যাত আমির খান।

আরও পড়ুন : ফিল্মি কায়দায় চলন্ত বাসে ডাকাতি-ধর্ষণ

বলিউড অভিনেতা আমির খান‘লাল সিং চড্ডা’ নিয়ে তুমুল তোপের মুখে। ‘ভারতজুড়ে বাড়ছে অসহিষ্ণুতা’- মিস্টার পারফেকশনিস্টের মন্তব্যকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় সরব হয়ে উঠেছেন ভারতীয়রা। তাদের অনেকের মতে, আমির নিজ দেশকে ভালোবাসেন না। নেটিজেনরা তো ‘লাল সিং চড্ডা’কে বয়কটের দাবিও তুলেছেন।

সুযোগ সন্ধানী বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত এবার মিস্টার পারফেকশনিস্টের এক হাত নিলেন।

বুধবার (৩ আগস্ট) ইনস্টাগ্রামে স্টোরি আপলোড করে আমিরকে কটাক্ষ করে কঙ্গনা লেখেন, ‘লাল সিং চাড্ডা’ হিট করাতেই আমির পুরনো কৌশলে বিতর্ক উসকে আলোচনায় আসছেন!

স্টোরিতে কঙ্গনা আরও লেখেন, আমার মনে হয় জোর করে গোটা দেশজুড়ে আবারও নেগেটিভিটি ছড়ানো হচ্ছে। কারণ, সামনেই ‘লাল সিং চাড্ডা’র মুক্তি। এটা পুরোটাই আমির খানের মস্তিষ্কপ্রসূত। কারণ, ছবি হিট করাতে আমির সব সময়ই বিতর্ক উসকে দিতে ওস্তাদ।

আরও পড়ুন : জিনপিংয়ের দ্বারস্থ জেলেনস্কি

এ বছর একটি কমেডি ছবি ছাড়া কোনোটাই চলেনি। ফলে ছবি হিট করাতে বলিউডে হিন্দু-মুসলিম ও রাজনীতির বিষয়গুলো সামনে আনা হচ্ছে।

আমিরই হিন্দুফোবিক ‘পিকে’ ছবিটি তৈরি করেছিল, আর তিনিই বলছেন অসহিষ্ণুতার কথা! ছবি হিট করানোর জন্য ওরা সবকিছু করতে পারেন।

প্রসঙ্গত, সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল হয় আমির খানের পুরোনো একটি সাক্ষাৎকার। যেখানে ভারতের সার্বিক পরিস্থিতি নিয়ে ‘অসহিষ্ণুতার’ প্রসঙ্গ তোলেন আমির।

আরও পড়ুন : করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে

এমনকি আমির এ-ও বলেছিলেন, পরিবার নিয়ে ভারতে থাকতে তার ভয় হয়! সেই সাক্ষাৎকারের জেরেই ‘লাল সিং চাড্ডা’ বয়কটের ডাকও দিয়েছেন ভারতীয় নেটিজেনরা।

আমির খান এরইমধ্যে তার ছবিটি বয়কট না করার অনুরোধ জানিয়ে বলেছেন, তিনি দেশকে ভালোবাসেন না, এ ধারণা ভুল। ভক্তদের এমন ধারণা পাল্টে ফেলার অনুরোধও জানিয়েছেন এ অভিনেতা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

নতুন পরীক্ষার মুখে চীন!

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট...

শারদীয় দুর্গোৎসব নিরাপত্তা ও স্বস্তিতে উদ্‌যাপনের ব্যবস্থা নিতে জামায়াত আমিরের আহ্বান

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে হিন্দু সম্প্রদায়...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা