শাহ হুমায়রা সুবাহ
বিনোদন

কাজে মনোযোগী সুবাহ

সান নিউজ ডেস্ক: সময়ের বহুল আলোচিত-সমালোচিত মডেল ও অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহ বলেছেন, ‘গেল একটা বছর আমি ব্যক্তিগত জীবনে নানা ঘটনার মধ্য দিয়ে গিয়েছি। সুখের আশায়, একটু ভালো থাকার আশায় ঘর বেঁধেছিলাম। সেই ঘর চোরাবালিতে তলিয়ে গেছে। সঙ্গত কারণে মানসিকভাবে বিপর্যস্ত ছিলাম।

আরও পড়ুন: অস্ত্রে নয় স্বাস্থ্যে বিনিয়োগ করুন

মূলত গত বছরের জুলাই মাসে আমার বাবার মৃত্যুর পর আমি অনেকটাই ভেঙে পড়েছিলাম। কারণ আমার বাবা ছিলেন আমার সবচেয়ে ভালোবাসার মানুষদের একজন। তার হঠাৎ চলে যাওয়াটা আমি মানতেই পারিনি তখন। এর ৩/৪ মাস পর ব্যক্তিগত জীবনে সাংসারিক টানাপোড়নও গেছে। যার সমাপ্তি হয়েছে সম্প্রতি।

ওই প্রসঙ্গে আর ব্যাখ্যাতে না যাই। শুধু এটুকু বলি তার পরিবার আমার পরিবারকে নিয়ে মীমাংসার জন্য বলা হয়েছিল। আমিও আর এসব নিয়ে বাড়তি ঝামেলায় যেতে চাইনি। সবার কাছেই সবার জীবন ও সময় মূল্যবান। তাই মীমাংসাকেই আমাদের জন্য ইতিবাচক মনে করেছি। আমি কেস তুলে নিয়েছি, সেও (প্রাক্তন স্বামী ইলিয়াস) তাই করেছে। যা হয়েছে দুজনের জীবনের ভালোর জন্যই হয়েছে। আমি মনে করি আল্লাহ যা করেছেন মঙ্গলের জন্যই করেছেন।’

তিনি সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে বলেন, ‘আমি এখন শুধুমাত্র সামনের দিকে তাকিয়ে পথ চলতে চাই। ক্যারিয়ার নিয়ে আগের চাইতে অনেক বেশি সচেতন আমি। সেই লক্ষ্যেই নিজেকে গুছিয়ে নিচ্ছি। জিম, নাচের প্র্যাকটিস সব শুরু করেছি। আমি চাই মানুষ আমাকে কাজের মধ্যে আবিষ্কার করুক।’

রফিক সিকদার পরিচালিত সুবাহ অভিনীত ‘বসন্ত বিকেল’ চলচ্চিত্রটি মুক্তির মিছিলে রয়েছে। মুক্তির তারিখ চূড়ান্ত হয়নি। তবুও এই চলচ্চিত্রটি নিয়ে উন্মুখ হয়ে আছেন সুবাহ। তার কারণ হিসেবে তিনি বলেন, ‘অনেক স্বপ্ন নিয়ে আমি চলচ্চিত্রে কাজ করা শুরু করেছি। সেই স্বপ্ন পূরণের প্রথম ধাপ হিসেবে ‘বসন্ত বিকেল’ চলচ্চিত্রটি আমার ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ।

আমি আমার সর্বোচ্চ দিয়ে কাজ করেছি এই সিনেমার চরিত্রটিতে। ‘বসন্ত বিকেল’ -এর গল্পটি হৃদয় স্পর্শ করে যাওয়ার মতো। একইসাথে এই চলচ্চিত্রে আমার অভিনীত ‘চন্দ্রাবতী’ চরিত্রটিও দর্শকরা মনে রাখবেন বলেই আমার বিশ্বাস।’

প্রযোজনা প্রতিষ্ঠান আরবিএস টেক লিমিটেড প্রযোজিত ত্রিভুজ প্রেমের গল্পে নির্মিত ‘বসন্ত বিকেল’ চলচ্চিত্রটিতে সুবাহকে দেখা যাবে চিত্রনায়ক শিপন মিত্রের বিপরীতে। চলচ্চিত্রটিতে আরো অভিনয় করেছেন ওমর সানী, শাহনূর, সূচরিতা, তানভীর তনু, শিবা সানুসহ অনেকে।

একটি বিশেষ চরিত্রে রয়েছেন খ্যাতিমান নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। এছাড়াও অতিথি চরিত্রে রয়েছেন চিত্রনায়ক আমান রেজা ও চিত্রনায়িকা তানহা তাসনিয়া।

আরও পড়ুন: ফের টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রসঙ্গত, গত বছরের ১ ডিসেম্বর তরুণ প্রজন্মের সুপরিচিত গায়ক ইলিয়াস হোসাইনকে বিয়ে করেন মডেল ও অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহ। এক মাস না পেরোতেই তাদের সংসারে ভাঙন শুরু হয়। এরপর ইলিয়াসের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আনেন সুবাহ। এমনকি এই গায়কের বিরুদ্ধে একাধিক মামলাও করেন। সুবাহর বিরুদ্ধেও পাল্টা মামলা করলেন ইলিয়াস।

এদিকে ইলিয়াসের বিরুদ্ধে যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগে করা মামলা প্রত্যাহারের আবেদন করেছেন সুবহা। তিনি দশ লাখ টাকার বিনিময়ে মামলাটি আপসে সম্মত হয়েছেন।

এর আগে ২০১৮ সালে মডেল ও অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রার একটি ভিডিও তুমুল আলোচনার জন্ম দিয়েছিল। যে ভিডিওতে তিনি জাতীয় দলের এক সময়কার নিয়মিত ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে নিজের সম্পর্কের ব্যাপারটি ফাঁস করেছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

সুগন্ধা নদীর ভাঙনে দিশাহারা বাবুগঞ্জের মানুষ

বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নে সুগন্ধা...

বিমান থেকেই আটক সিজেপির ৩ শীর্ষ নেতা, তালিকায় অভিজিৎ-দীপক

ককরোচ জনতা পার্টির (সিজেপি) তিন শীর্ষ নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রা...

রায়পুরায় কুটির শিল্প ও পণ্য মেলা শুরু

নরসিংদীর রায়পুরায় মাসব্যাপী কুটির শিল্প ও পণ্য মেল...

নিষেধাজ্ঞার পরও পুতিনের কাছ থেকে ডিজেল কিনছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে জ্বালানির ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণে রাশিয়ার কাছ থেকে বিপুল পরিম...

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, আমাদের পরিচয় বাংলাদেশি

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা