বিনোদন

মৌসুমী-ওমর সানীর বিবাহবার্ষিকী

বিনোদন ডেস্ক: এক সঙ্গে ২৭ বছর পার করেছেন ঢাকাই সিনেমার জননন্দিত জুটি মৌসুমী-ওমর সানী। মঙ্গলবার (২ আগস্ট) মৌসুমী-ওমর সানীর বিবাহবার্ষিকী।

বিশেষ দিনটিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ক্ষুদেবার্তা দিয়েছেন সানী। লিখেছেন, ‘আল্লাহ একসাথে থাকার তৌফিক দান করুন বাকি জীবন। শুভ বিবাহবার্ষিকী মৌসুমী।’

প্রসঙ্গত, ১৯৯৪ সালে ‘দোলা’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন মৌসুমী-ওমর সানী। এতে কাজ করতে গিয়েই মনের লেনাদেনা হয় তাদের। এরপর সেটা গড়ায় বিয়েতে। ১৯৯৫ সালের ৪ মার্চ তারা বিয়ে করেছিলেন। তবে সেটা গোপন রাখেন। পাঁচ মাস পর ২ আগস্ট তারা বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করেন। সেই থেকে ২ আগস্টই বিবাহবার্ষিকী পালন করে আসছেন এই দম্পতি। ভালোবাসা আর মান-অভিমানে প্রায় তিন দশক ধরে সংসার করছেন সানী-মৌসুমী। তাদের সংসারে রয়েছে পুত্র ফারদিন ও কন্যা ফাইজা। এছাড়া বর্তমানে ছেলের বউ সাদিয়া রহমান আয়েশাও বর্তমানে মৌসুমী-ওমর সানী পরিবারের সদস্য।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি

জলবায়ু পরিবর্তনের কথা উঠলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে কিছু পরিচিত দৃশ্য -...

আবারও ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

ভয়াবহ ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই আবারও ভূমিকম্পে কেঁপে...

মন্দিরে পদদলিত হয়ে নিহত ৭

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের একটি শিবমন্দিরে পদদলিত হয়ে অন্তত সাত জন পুণ...

বক্স অফিসে ইতিহাস গড়ল ইমরান হাশমির ‘আওয়ারাপান টু’

মুক্তির মাত্র তিন দিনেই বিশ্বব্যাপী ১০০ কোটি রুপি আয়ের মাইলফলক পেরিয়ে বক্স অফ...

রাজধানীর গণপরিবহনে চালু হচ্ছে নারীদের ‘পিংক বাস’

রাজধানীর গণপরিবহনে নারীদের জন্য বিশেষ ‘পিংক বাস’ সার্ভিস চালু করত...

রাজধানীর গণপরিবহনে চালু হচ্ছে নারীদের ‘পিংক বাস’

রাজধানীর গণপরিবহনে নারীদের জন্য বিশেষ ‘পিংক বাস’ সার্ভিস চালু করত...

এসআই নেয়ামত উল্লাহর বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নেয়ামত উল্লাহর বিরুদ্ধে ঘুষ গ্রহ...

এসআই নেয়ামত উল্লাহর বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নেয়ামত উল্লাহর বিরুদ্ধে ঘুষ গ্রহ...

আল-কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন ‘অনুমাননির্ভর’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে আল-কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের সতর্কতার প্রতিবেদনকে ‘অনুমান...

খাদ্যপণ্যে ট্রান্স ফ্যাটের সর্বোচ্চ মাত্রা ২ শতাংশ নির্ধারণ

হৃদরোগসহ বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি কমাতে ভোজ্যতেল, বনস্পতি, লাচ্ছা সেমাই,...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা